বৃষ্টি মাথায় নিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মহানগরী মুম্বইয়ের বিমান পরিষেবা

ধীরে ধীরে ছন্দে ফিরছে মুম্বই। বৃষ্টির জেরে শহরের বিমান পরিষেবা ভেঙে পড়ার পর , আবার ছন্দে ফিরেছে তা।

ধীরে ধীরে ছন্দে ফিরছে মুম্বই। বৃষ্টির জেরে শহরের বিমান পরিষেবা ভেঙে পড়ার পর , আবার ছন্দে ফিরেছে তা। এর আগে, মুম্বইয়ে প্রবল বৃষ্টির সঙ্গে চলেছে দমকা ঝোড়ো হাওয়া। যার ফলে শহরের বিভিন্ন পরিষেবার সঙ্গে বিপর্যস্ত ছিল শহরের বিমান পরিষেবা। বহু ফ্লাইটই দেরীতে আসায় ও বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাঁরা মুম্বই বিমানবন্দরে পৌঁছন , তাঁরাও বিমানবন্দরের বাইরে ট্যাক্সি বা গাড়ি পাননি। ফলে সবমিলিয়ে প্রবল সমস্য়ায় পড়তে হয়েছে যাত্রীদের।

বৃষ্টি মাথায় নিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মহানগরী মুম্বইয়ের বিমান পরিষেবা

মহানগরী মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ টি বিমান বাতিল করা হয় গতকাল। ৭টি বিমানের যাত্রাপথ ঘুরিয়েও দেওয়া হয়েছে। ফলে স্বভাবতই সমস্যায় পড়েছেন বিমান যাত্রীরা। জুহু বিমানবন্দরে জল জমে থাকায় গতকাল বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত বন্ধ ছিল বিমান পরিষেবা।

এখনও পর্যন্ত গতিপথ ঘোরানো হয়েছে 6E-453 কোয়েম্বাটুর- মুম্বই, 6E-5924 গুয়াহাটি-মুম্বই, 6E-1708 দোহা- মুম্বই বিমান সহ বহু বিমানের। এই বিমানগুলিকে আমেদাবদের পথে ঘুরিয়ে আনা হয় মুম্বই। এদিকে, বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকায় প্রতিটি বিমানই প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরীতে চলেছে । শুধু বৃষ্টি নয় তার সঙ্গে ছিল প্রবল হাওয়ার বেগ। যার ফলে বিমান চলাচলে সমস্যা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+