তুমুল বৃষ্টির জেরে বিপর্যস্ত চেন্নাইের এই জরুরী পরিষেবা
রবিবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই। প্রবল বৃষ্টির প্রভাব পড়েছে চেন্নাইয়ের বিমান পরিষেবাতেও। চেন্নাই বিমানবন্দরে বৃষ্টির জেরে দুটি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই। প্রবল বৃষ্টির প্রভাব পড়েছে চেন্নাইয়ের বিমান পরিষেবাতেও। চেন্নাই বিমানবন্দরে বৃষ্টির জেরে দুটি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও ১৪টি বিমান দেরিতে ছেড়েছে এই বিমানবন্দর থেকে। আভ্যন্তরীণ তথা আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রেও এই সমস্যা হয়েছে।
শনিবার সকাল সাড়ে আটটা থেকে ২৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টি টানা চলেছে রবিবার সকাল পর্যন্ত। রবিবার ভোররাতে ৫টা পর্যন্ত মুশলধারায় বৃষ্টি হয়েছে শহর জুড়ে। এমনই তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।
তুমুল বৃষ্টির জেরে চেন্নাই বিমানবন্দরেও পরিষেবা ছিল বিপর্যস্ত। ১০টি বিমান আধ ঘণ্টা থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়ে। এছাড়াও ৪টি বিমান অবতরণের ক্ষেত্রেও সমস্যা হয়েছে। জানা গিয়েছে, রাত ২ টো ও ভোর ৩:৫০ মিনিটের বিমানের অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়েছে বিস্তর।
চেন্নাই থেকে লন্ডগামী বিমান, চেন্নাই থেকে আবুধাবিগামী বিমানের উত্তরণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়েছে। মোট ৬টি আন্তর্জাতিক বিমানের উত্তরণের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। এছাড়াও তুমুল বৃষ্টির জেরে ৩ টি আন্তর্জাতিক বিমানের আবতরণের সময় সমস্যা হয়েছে। তবে আজ ভোররাতের পর থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে চেন্নাইয়ের বিমান পরিষেবা।












Click it and Unblock the Notifications