বিমানের টিকিট বাতিল হলেও যাত্রীদের ফেরত দেওয়া হবে না ৩ হাজার কোটি টাকা! মাথা ঘুরিয়ে দেওয়া পরিসংখ্যান

দেশজুড়ে কয়েক মাস ধরে চলেছে লকডাউন। সেই সময় বিমান যাত্রার উপর ছিল নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বাতিল হয়েছে একাধিক বিমান। তবে পরিষেবা না দিলে যে টাকা ফেরত দিতে হবে সেটাও করা হয়নি অনেক ক্ষেত্রে। সে ক্ষেত্রে বিমানের টিকিটটি পবর্তী কোনও এক সময়ের যাত্রাতে ট্রানসফার করা হচ্ছে।

বিমানের টিকিট বাতিল হলেও ফেরত দেওয়া হবে না ৩ হাজার কোটি টাকা

আর এই বাতিল টিকিট বাবদ ৩০০০ কোটি টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও সে টাকা হয়ত ফেরত দেবে না সংস্থাগুলি। বদলে বিমানের টিকিটগুলি পবর্তী কোনও এক সময়ের যাত্রাতে ট্রানসফার করা হবে। জানা গিয়েছে এর আগে বাতিল টিকিট বাবদ ১৫০০ কোটি টাকা যাত্রীদের ফিরিয়েছিল সংস্থাগুলি।

মার্চ ২৫ থেকে ৩ মে এর মধ্যে লকডাউনের কারণে বাতিল হওয়া ঘরোয়া বা আন্তর্জাতিক রুটে বিমান যাত্রার জন্য লকডাউন পর্বে কেনা টিকিট যাত্রীরা বাতিল করতে চাইলে বিমান সংস্থাগুলিকে টিকিটের পুরো ভাড়া তিন সপ্তাহের মধ্যে ফেরানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

তবে, ২৪ মার্চ বা তার আগে যাঁরা টিকিট কিনেছিলেন তাঁরা টিকিট বাতিলের টাকা ফেরত পাওয়ার এই সুবিধা পাবেন না। তাঁদের এক বছরের মধ্যে অন্য কোনও যাত্রার দিন পরিবর্তন করতে হবে এবং সেই দিনে ভাড়ার ভিত্তিতে বাতিল টিকিটের টাকা অ্যাডজাস্ট করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+