অযোধ্যায় রামমন্দির শুধু খোদাই পাথরের! কত সময় লাগবে, জানালেন বিশেষজ্ঞরা
কেমন হবে প্রস্তাবিত রাম মন্দির? বিশ্ব হিন্দু পরিষদের প্রস্তাবিত নকশা নিয়ে এখনই চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই অনুযায়ী মন্দির নির্মাণ করতে আনুমানিক পাঁচ বছর সময় লেগে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কেমন হবে প্রস্তাবিত রাম মন্দির? বিশ্ব হিন্দু পরিষদের প্রস্তাবিত নকশা নিয়ে এখনই চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই অনুযায়ী মন্দির নির্মাণ করতে আনুমানিক পাঁচ বছর সময় লেগে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত তিন দশক ধরে মন্দিরের কাঠামো নির্মাণ চলছে। তারপরও মন্দিরের কাজ শেষ করতে এই বিপুল সময় লেগে যাবে।

লক্ষ লক্ষ পাথর কেটে তার উপর খোদাই করার কাজ চলছে অযোধ্যার ওয়ার্কশপে। বিশ্ব হিন্দু পরিষদের সেই নকশা ও নির্মাণশৈলী মেনে কাজ হবে, নাকি অন্য কোনও নকশা তৈরি হবে, তা অবশ্য এখনও চূড়ান্ত নয়। তবে রাম জন্মভূমি থেকে তিন কিলোমিটার দূরে সেই কাজ তিন দশক ধরেই হয়ে চলেছে। পূ্ণোদ্যমে কাজ শুরু হলে, তা শেষ করতে এখনও পাঁচ বছর সময় লেগে যাবে।
রাম মন্দির নিম্রাণের জন্য প্রথম পাথর এসেছিল রাজস্থানের ভরতপুর থেকে। ১৯৮৯ সালে সেই কাজ শুরু হয়েছিল। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পরও প্রস্তুতির কাজে ছেদ পড়েনি। কর্মশালাতে সমানে পাথর খোদাইয়ের কাজ করা চলছে। রায়দানের আগে কিছুদিনের জন্য কর্মশালার কাজ বন্ধ ছিল।
নতুন রামমন্দির যে নকশা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, তাতে মন্দিরজুড়ে মোট ২১২টি স্তম্ভ থাকবে। দুটি পর্যায়ে ১০৬টি করে স্তম্ভ থাকবে। এর প্রায় অর্ধেক পিলার প্রস্তুত রয়েছে এবং অর্ধেক খোদাই করার কাজ এখনও বাকি। বিশ্ব হিন্দু পরিষদের অনুমোদিত নকশা অনুসারে, ছাদের উপরে একটি 'শিখর' থাকবে, যা এই পরিকাঠামোকে গ্র্যান্ড রাম মন্দিরের চেহারা দেবে।
বিশ্ব হিন্দু পরিষদের প্রস্তাবিত কাঠামোটি ১২৮ ফুট উঁচু হবে। এটি প্রস্থে ১৪০ ফুট এবং দৈর্ঘ্যে ২৭০ ফুট হবে। এই বিশাল কাঠামোটিকে অনন্য করে তুলতে কোনও ইস্পাত ব্যবহার করা হচ্ছে না। এই প্রস্তাবিত রামমন্দিরে ৫টি প্রবেশ পথ থাকবে। সিংহ দ্বার, নৃত্য মণ্ডপ, র্যা ন্ড মণ্ডপ, পূজা ঘর এবং 'গর্ভ গৃহ'। রামলালার মূর্তিটি ওই গর্ভগৃহে রাখা হবে। মন্দিরটির সম্পূর্ণ নির্মাণের জন্য কমপক্ষে ১.৭৫ লক্ষ ঘনফুট বেলেপাথরের প্রয়োজন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications