জানুয়ারিতেই কাশ্মীর পর্যন্ত ছুটবে Vande Bharat Sleeper Train! মোদীর সময় পেলেই...
Vande Bharat Sleeper Train: ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস! আর এই সাফল্যের পরেই স্লিপার ভার্সন আনছে ভারতীয় রেল। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসের শুরুতেই নয়া এই ট্রেন দেশের মানুষ পাবেন বলে খবর। এখনও পর্যন্ত যা খবর, নয়া দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত চলবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। শুধু গতি নয়, একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে এই ট্রেনে।
অনেকেই বলছেন, দেশের নয়া বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper Train) বিমানের মতো আরামদায়ক সফর করতে পারবেন যাত্রীরা। নইয়া এই ট্রেনে চড়ার আগে এক নজরে জেনে নিন পাঁচটি অজানা তথ্য! যা চমকে দেবে।

Vande Bharat Sleeper Train: উচ্চ গতি এবং ঝাঁকুনি ছাড়াই ছুটবে এই ট্রেন
বন্দে ভারত স্লিপার ট্রেনটি (Vande Bharat Sleeper Train) প্রতি ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ছুটবে। মূলত দীর্ঘ কিমি এবং রাতে এই ট্রেন চালানোর কথা ভেবেই এই গতি রাখা হয়েছে। শুধু তাই নয়, এই ট্রেনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ ঝাঁকুনি মুক্ত হবে। বুঝতে পারবেন না যে ট্রেনে শুয়ে যাত্রা করছেন।
Vande Bharat Sleeper Train: আরামদায়ক স্লিপার বেড এবং দারুণ ডিজাইন
আরামদায়ক স্লিপার (Vande Bharat Sleeper Train) বেড থেকে শুরু করে কোচের মধ্যে সিঁড়ি সহ একাধিক সুবিধা দেওয়া হয়েছে। প্রত্যেকটা বার্থে দেওয়া হয়েছে অতিরিক্ত কুশনিং। যাতে রাতে যাত্রায় ট্রেনে একটা দারুণ ঘুম হয়। প্রত্যেক বেডে থাকছে বিশেষ আলো। যাতে রাতে যাত্রী রিডিং বুক পড়তে পারেন।
Vande Bharat Sleeper Train: বিমানের মতো সুবিধা
বন্দে ভারত স্লিপার ট্রেনে (Vande Bharat Sleeper Train) বায়ো ভ্যাকুম টয়লেট সিস্টেম, মডিউল্ক টাচ ফ্রি ফিটিংস এবং ফার্স্ট এসিতে সাওয়ারের সুবিধাও দেওয়া হয়েছে। এই সমস্ত সুবিধা বিমানে থাকে। এখন তা ট্রেনে পাওয়া যাবে।
Vande Bharat Sleeper Train: স্বয়ং দরজা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি
বন্দে ভারত ট্রেনে (Vande Bharat Sleeper Train) স্বয়ংক্রিয় দরজা থেকে শুরু করে একাধিক ব্যবস্থা থাকবে। জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, চার্জিং সকেট যেমন থাকবে। তেমনই শ্রীনগর-দিল্লি বন্দে ভারত স্লিপারে থাকবে হিটারের সুবিধাও। অতিরিক্ত ঠান্ডায় মিলবে গরমের অনুভূতি।
Vande Bharat Sleeper Train: আধুনিক কবচ সিস্টেম
যাত্রী সুরক্ষার দিকটা গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। একবারে কবচের আধুনিক ভার্সন যুক্ত করা হয়েছে। এছাড়াও শক্তিশালী ব্যাটারি পাওয়ার দেওয়া হয়েছে। হঠাত পরিস্থিতিতে তিন ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে তা থেকে।
অন্যদিকে বলে রাখা প্রয়োজন, নয়া দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত যে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) চলবে তার ভাড়া আড়াই হাজার টাকার কাছাকাছি হবে। নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৭টায় এই ট্রেন ছাড়বে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু জানা যায়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চাওয়া হয়েছে বলে খবর। তা পেলেই যাবতীয় প্রস্তুতি রেল নেবে বলেই খবর।












Click it and Unblock the Notifications