বারামুলা এবং কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, খতম ৫ জঙ্গি
জঙ্গিদের অনুপ্রবেশের চক্রান্ত ব্যর্থ করে দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের বারামুলা ও কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ করতে চাওয়া ৫ জঙ্গিকে গুলি করে মেরেছে ভারতীয় সেনা।
জঙ্গিদের অনুপ্রবেশের চক্রান্ত ব্যর্থ করে দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের বারামুলা ও কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ করতে চাওয়া ৫ জঙ্গিকে গুলি করে মেরেছে ভারতীয় সেনা।

সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, সোমবার বারামুলার রামপুর সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, সেনার ২০ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং ৬ নম্বর গারোয়াল ব্যাটালিয়নের জওয়ানরা টহল দেওয়ার সময় এলওসিতে অনুপ্রবেশের চেষ্টা নজরে আসে। অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমানার ভিতরে ঢুকেও এসেছিল বলে জানিয়েছেন তিনি। সেই সময় অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানালে গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। ঘটনাস্থলেই মারা যায় তিন জঙ্গি। খবর পাওয়ায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পাঠানো হয় বাড়তি বাহিনী।

সেনা সূত্রে খবর, বরফ পাত শুরুর আগে প্রতিবছরেই এইসময় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বেড়ে যায়। সামনের মাস দুই-তিনে এই চেষ্টা আরও বাড়বে বলেই মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা। আন্তর্জাতিক সীমারেখায় পাহাড়, নদী রয়েছে। ফলে নজরদারিতে অসুবিধায় পড়েন জওয়ানরা। সমতল এলাকায় রয়েছে তিনস্তরীয় ফেনসিং টপকেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে।












Click it and Unblock the Notifications