নজরে বাংলা-সহ পাঁচ রাজ্য! মোদী সরকারের 'পূর্বোদয় পরিকল্পনা'আসলে কী?
তেইশ জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ঘোষণায়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। সেই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 'পূর্বোদয়'।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সরকার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে নিয়ে পূর্বাঞ্চলের সর্বাধিক উন্নয়নের জন্য পূর্বোদয় নামে একটি পরিকল্পনা প্রণয়ন করবে। এটা মানবসম্পদ উন্নয়নকে কভার করবে। পরিকাঠামো ও অর্থনৈতিক সুযোগ তৈরি করে এই অঞ্চলকে বিকশিত ভারত গঠনের ইঞ্জিন হিসেবে গড়ে তুলবে।

তিনি বলেছেন, এই রাজ্যগুলি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং একটি শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তারপরেও এই রাজ্যগুলিতে উন্নয়ন তুলনামূলকভাবে মন্থর। পূর্বোদয় পরিকল্পনার উদ্দেশ্য হল এই রাজ্যগুলিকে উন্নয়নের মূল স্রোতে একীভূত করা এবং তাদের বিকশিত ভারত বা উন্নত ভারতের অংস করা।
পূর্বোদয় পরিকল্পনার অধীনে মহাসড়ক, জল প্রকল্প ও বিদ্যুৎপ্রকল্পের মতো গুরুত্বপূর্ণ অবরকাঠামো উন্নয়নে বিশেষ মনোযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই পরিকল্পনা পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন শক্তি ও গতিবেগ যোগাবে। এই প্রকল্পগুলি শুধুমাত্র স্থানীয় কর্মসংস্থানের সুযোগই তৈরি করবে না, বরং সমগ্র অঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে।
মানব সম্পদ উন্নয়ন
পূর্বোদয় পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ .দিক। যা এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং দক্ষতা উন্নয়নের উন্নতি ফোকাস করবে। এই এলাকায় তরুণদের কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে।
অর্থনৈতিক সুযোগ তৈরি
পূর্বোদয় পরিকল্পনায় অর্থনৈতিক সুযোগ তৈরির ওপরও জোর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে শিল্পস্থাপন, কৃষি উন্নয়ন ও পর্যটনের প্রচার।
গয়ায় ইন্ডাস্ট্রিয়াল নোড
তিনি বলেছেন, অমৃতসর-কলকাতা ইন্ডাস্ট্লিয়াল করিডর গয়ায় ইন্ডাস্ট্রিয়াল নোড গঠনে সহায়তা করবে। এই করিডর পূর্বাঞ্চলের শিল্প বিকাশে অনুঘটক রূপে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, গয়ায় ইন্ডাস্ট্রিয়াল নোড আমাদের প্রাচীন সাংস্কৃতিক গুরুত্বের কেন্দ্রগুলিকে আধুনিক অর্থনীতির ভবিষ্যতের কেন্দ্রগুলিতে বিকাশের জন্য একটি ভাল মডেল হবে। এই মডেলটি আমাদের বৃদ্ধির গতিপথে বিকাশ ভি, বিরাসত ভি প্রদর্শন করবে বলেও জানিয়েছেন তিনি।
গয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, গয়ার বিষ্ণুপদ মন্দির এবং বিহারের বোধগয়ার মহাবোধি মন্দির আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ। সেখানে বিষ্ণপদ মন্দির করিডর ও মহাবোধি মন্দির করিডরের ব্যাপক উন্নয়ন করা হবে। কাশী-বিস্বনাতের আদলে যা তৈরি করা হবে। এই মন্দির করিডর বিশ্বমানের তীর্থযাত্রী এবং পর্যটন গন্তব্যে রূপান্তরিত করবে। ভাষণে তিনি বিহারের রাজগির ও নালন্দার উন্নয়নের ঘোষণা করেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, নালন্দা বিশ্ববিদ্যালয়কে তার গৌরবময় মর্যাদায় পুনরুজ্জীবিত করার পাশাপাশি একটি পর্যটন কেন্দ্র হিসেবে আলন্দার উন্নয়নে সহায়তা করবে।
বাজেট বক্তৃতায় পূর্বোদয় প্রকল্প
বাজেটে পূর্বোদয় প্রকল্প নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, রাস্তা সংযোগের প্রকল্পগুলির উন্নয়নে সহায়তা করা হবে। এর মধ্যে রয়েছে পটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগপুর এক্সপ্রেসওয়ে, বোধগয়া-রাজগির-বৈশালী-দারভাঙা স্পার্স এবং গঙ্গার ওপরে অতিরিক্ত দুই লেনের সেতু, ২১৪০০ কোটি টাকা ব্যয়ে পিরপাইন্টিতে ২৪০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট-সহ মোট ২৬০০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেছেন, পুঁজি বিনিয়োগ করতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications