পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে কমিশন
এদিন শনিবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন।
এদিন শনিবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। নয়াদিল্লিতে নির্বাচন সদন ভবনে বিকেল তিনটেয় সাংবাদিক সম্মেলন করার কথা মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াতের।

তিনি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবেন। এছাড়া মিজোরাম ও তেলাঙ্গানার নির্ঘণ্টও এদিন প্রকাশ করা হতে পারে বলে খবর।
পিটিআই সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়া ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করা হতে পারে। ছত্তিশগড়ে দুই দফায় ভোট হতে পারে। বাকী রাজ্যে এক দফায় ভোট হতে পারে বলে খবর।
রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বহুদিন ধরে বিজেপি সরকার রয়েছে। এই তিন রাজ্যে বিরোধীরা কতটা বেগ দিতে পারে গেরুয়া শিবিরকে তা রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে বেশ আকর্ষণের বিষয় হয়ে উঠতে চলেছে।












Click it and Unblock the Notifications