শ্রীনগরে ভয়াবহ এনকাউন্টার! আহত ৫ নিরাপত্তাকর্মী
শ্রীনগরে মুজগুণ্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার। পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
শ্রীনগরে মুজগুণ্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার। পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

শনিবার বিকেল থেকে শ্রীনগরের উপকন্ঠে মুজগুণ্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। বিশেষ সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। আর নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জঙ্গিরা।
এনকাউন্টারের জেরে এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘিরে ফেলা হয়েছে আশপাশের এলাকা। সাধারণ বাসিন্দাদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

Click it and Unblock the Notifications