অর্থনীতি চাঙ্গা করতে মনমোহন সিং দিলেন পাঁচ দাওয়াই

দেশের আর্থিক দুরবস্থা নিয়ে আগেই মোদী সরকারকে প্রকাশ্যে দুষেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই অবস্থার জন্য তিনি দায়ী করেছিলেন নোট বাতিল, জিএসটিতে গলদ।

দেশের আর্থিক দুরবস্থা নিয়ে আগেই মোদী সরকারকে প্রকাশ্যে দুষেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই অবস্থার জন্য তিনি দায়ী করেছিলেন নোট বাতিল, জিএসটিতে গলদ। মোদী সরকারের এই দুিট ভুল পদক্ষেপের কারণেই দেশের এই অবস্থা বলে দাবি করেছিলেন তিনি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মোদী সরকারকে পাঁচটি উপায় বাতলে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

প্রথম দাওয়াই

প্রথম দাওয়াই

মোদীকে বিশেষজ্ঞদের পরামর্শ ভাল করে মুক্ত মনে শুনতে হবে। কোনও রকম একগুঁয়ে মনোভাব নিয়ে চললে চলবে না। কারণ এখনও পর্যন্ত মোদী দেশের আর্থিক সংকট মোকাবিলায় কোনও বিশেষজ্ঞের পরামর্শ নেননি।

দ্বিতীয় দাওয়াই

দ্বিতীয় দাওয়াই

এর পরেই মনমোহন পরামর্শ িদয়েছেন জিএসটি নিয়ে। সুষ্ঠুভাবে এবং যুক্তিপূর্ণ পথে জিএসটি আরোপ করতে হবে। শুধু মাত্র কোষাগার ভরার লক্ষ্যে জিএসটি আরোপ করলে হবে না। এক কথায় জিএসটি পুনর্বিন্যাস করতে বলেছেন মনমোহন সিং।

তৃতীয় দাওয়াই

তৃতীয় দাওয়াই

তৃতীয়টি হচ্ছে কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রের উন্নয়নের দিকে জোর দেওয়া অত্যন্ত জরুরি। গ্রামীণ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন তিনি। অর্থায় গ্রামাঞ্চলে অর্থের সঞ্চালন যাতে সহজে হয় সেদিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। তাহলেই কৃষিক্ষেত্রের উন্নয়ন হবে। আর কৃষি ক্ষেত্রে উন্নয়ন বাড়দে মূল্যবৃদ্ধির উপর নিয়ন্ত্রণ আনা যাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। তাহলেই অর্থনীতিতে কিছুটা হলেও গতি আসবে।

চতুর্থ দাওয়াই

চতুর্থ দাওয়াই

নির্দিষ্ট কিছু শিল্প যেমন, বস্ত্র, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, স্বপ্ল মূল্যের আবাসন প্রকল্প এই ক্ষেত্রে গুলিতে বিনিয়োগ বাড়াতে হবে। কারণ এই সব শিল্পগুলিতে কর্মী সংখ্যা বেশি। এখানে বিনিয়োগ বাড়লে, বাজারে অর্থের লেনদেন বাড়বে। এছাড়াও ক্ষুদ্র শিল্প বিস্তারের জন্য সহজে ঋণ অনুমোদন করার সুযোগ দিতে হবে। তাহলেই বাজারে টাকার লেনদেন বাড়বে।

পঞ্চম দাওয়াই

পঞ্চম দাওয়াই

আর পঞ্চম উপায়টি হল রপ্তানি বাণিজ্য। এই রপ্তানি বাণিজ্যে কিছু নীতি শিথীল করতে হবে। আমেরিকা-চিন বাণিজ্য যুদ্ধের সুযোগ নিতে হবে ভারতকে। তবেই আগামী ৩-৪ বছরে দেশের অর্থনীতি দ্রুত গতিতে চাঙ্গা হবে।

কিন্তু মনমোহনের এই পাঁচ দাওয়াই কী মোদী শুনবেন। না কি নিজের দক্ষতা প্রমাণে একগুঁয়ে মনোভাব নিয়েই এগোবে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+