পাঁচজন মিলে বিবাহিত মহিলাকে গণধর্ষণ করে ভিডিও তুলে স্যোশাল সাইটে পোস্ট

বিহারের পূর্ব চম্পারণ জেলায় এক বিবাহিত মহিলাকে গণধর্ষণ করল তাঁরই গ্রামের প্রতিবেশী পাঁচ জন। সেই ঘটনার ভিডিও তুলে তা স্যোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

পাটনা, ২২ মার্চ : বিহারের পূর্ব চম্পারণ জেলায় এক বিবাহিত মহিলাকে গণধর্ষণ করল তাঁরই গ্রামের প্রতিবেশী পাঁচ জন। সেই ঘটনার ভিডিও তুলে তা স্যোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিহারের রাজধানী পাটনা থেকে ১৫৫ কিলোমিটার দূরে চম্পারণ জেলার এই ঘটনায় নিগৃহীতা মহিলা মঙ্গলবার এফআইআর দায়ের করেছেন। জানিয়েছেন, গত ১৬ মার্চ অজগরওয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

পাঁচজন মিলে বিবাহিত মহিলাকে গণধর্ষণ করে ভিডিও তুলে স্যোশাল সাইটে পোস্ট

সেই ঘৃণ্য অপরাধের কথা স্যোশাল মিডিয়ায় জানাজানি হওয়ার পরে মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। লাখুরা পুলিশ স্টেশনের তরফে সাব-ইনস্পেক্টর দেবেন্দ্র চৌধুরী এই ঘটনা নিয়ে জানিয়েছেন যে, মহিলা ভিডিও ভাইরাল হওয়ার পরে থানায় অভিযোগ জানিয়েছেন।

মহিলার সাত বছরের একটি সন্তানও রয়েছে। তাঁর অভিযোগ, তিনি যখ গরুর জন্য শাকপাতা কুড়োচ্ছিলেন তখন, গ্রামের প্রতিবেশী কৃষ্ণ সাহানি, দীপক সাহানি, গোকর্ণ সাহানি, দয়ানন্দ সাহানি, নন্দ কিশোর সাহানি মাথায় বন্দুক ধরে গণধর্ষণ করে। সেই ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ডিং করে পরে স্যোশাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ জানিয়েছে, তদন্তকারী দল গঠন করে অভিযুক্তদের খুঁজে বের করে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+