দিল্লির জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনায় পুলিশি হেফাজতে পাঁচ জন
দিল্লির জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনায় পুলিশি হেফাজতে পাঁচ জন
দিল্লির আদালত জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনায় পাঁচজন প্রধান অভিযুক্তকে আট দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে, এবং মামলার অন্য চার অভিযুক্তকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

পাঁচ অভিযুক্ত কারা ?
পাঁচ অভিযুক্ত- আনসার, সেলিম, দিলশাদ, সোনু এবং আহিরের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন জারি করা হয়েছে। শনিবার নয় অভিযুক্তকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোহিণী আদালতে হাজির করা হয়। ক্রাইম ব্রাঞ্চ আদালতকে বলেছিল যে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং ষড়যন্ত্রে জড়িত অন্যান্য অভিযুক্তদের খুঁজে বের করার জন্য আরও তদন্ত করা দরকার।

ক্রাইম ব্রাঞ্চ কী বলেছে ?
ক্রাইম ব্রাঞ্চ আদালতকে আরও বলেছে যে তদন্তের সময় অভিযুক্তদের পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গায় নেওয়ার প্রয়োজন হতে পারে। আসামিদের আট দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত এনএসএ-এর অধীনে গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্তকে আট দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে, অন্য ৪ অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীরপুরীর ঘটনা
উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় হনুমান জয়ন্তী মিছিল চলাকালীন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যও ছিল। পুলিশ জানায়, হনুমান জয়ন্তীতে যে হিংসা হয়েছিল তাতে পাথর ছোঁড়া হয় এবং কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে দাঙ্গাকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ অবশ্যই একটি নজির স্থাপন করবে। পরে, দিল্লি পুলিশ কঠোর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে পাঁচ অভিযুক্তকে অভিযুক্ত করে।

বুলডোজিং
সাম্প্রদায়িক সংঘর্ষের পর বুধবার, বেশ কয়েকটি বুলডোজার জাহাঙ্গিরপুর এলাকায় দোকান ও বাড়িঘর ভেঙে দেয় স্থানীয় কর্পোরেশন , সুপ্রিম কোর্ট ধ্বংস অভিযান স্থগিত করার কথা বললেও চলে অভিযান। দিল্লি হাইকোর্ট আবার বৃহস্পতিবার বিষয়টি শুনানির হবে বলে জানিয়েছে। উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই অভিযানের ঘোষণা আগেই করেছিল এবং মঙ্গলবার এলাকায় ভারী পুলিশ মোতায়েন করার অনুরোধ করেছিল। দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তা বলেন যে শনিবার জাহাঙ্গীরপুরিতে সাম্প্রদায়িক হিংসার জন্য অভিযুক্তরা 'অবৈধ নির্মাণে' বাস করছিলেন এবং তাদের ভেঙে ফেলার দাবি করেছিলেন।
শনিবার সন্ধ্যায় দিল্লির জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর মিছিলে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়। আহত হন নয়জন। দিল্লি পুলিশ এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য ২৫ জনকে গ্রেপ্তার করে । এদের মধ্যে অনেক অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ সহ দুই কিশোর ছিল। অভিযুক্তদের অন্যতম মহম্মদ আনসার, যে ওই ঘটনার মূল ষড়যন্ত্রকারী, এবং সোনু, যাকে সংঘর্ষের সময় একটি পিস্তল থেকে গুলি করতে ভিডিওতে দেখা গিয়েছিল এদের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে অভিযোগ দায়ের করা হয় আজ এমনই কয়েকজনকে নেওয়া হল পুলিশি হেফাজতে।












Click it and Unblock the Notifications