ফের নিষ্ঠুর হত্যার ঘটনা কেরলে, হাতির পর গর্ভবতী মোষকে হত্যার অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে
ফের নিষ্ঠুর হত্যার ঘটনা কেরলে, হাতির পর গর্ভবতী মোষকে হত্যার অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে
কেরলে ফের এক পশুর ওপর নিষ্ঠুরতার ঘটনা ঘটল। ঘটনাস্থল মালাপ্পুরম জেলা। জানা গিয়েছে, পাঁচজন ব্যক্তি মিলে এক বন্য অন্তঃসত্ত্বা মোষকে পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনার দু’মাস আগেই পালাক্কাড জেলায় এক গর্ভবতী হাতি বিস্ফোরক ভর্তি ফল খেয়ে মারা যায়।

রাজ্যের বন বিভাগ এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হল পুল্লারা আবু ওরফে নানিপ্পা (৪৭), মহম্মদ বুষ্ঠান (৩০), মহম্মদ আনসিফ (২৩), আসিক (২৭) ও সুহেল (২৮)। ১০ অগাস্ট রাতে তল্লাশি অভিযান চালানোর সময় অভিযুক্তদের মধ্যে একজনের বাড়ি থেকে মোষের মাংস উদ্ধার হয়। এই প্রমাণই যথেষ্ঠ এটা প্রমাণিত করার জন্য যে অভিযুক্তরা নিলাম্বুর দক্ষিণ বন অন্তর্গত কাইকাভু রেঞ্জের চাক্কিকুঝি জঙ্গলে এই বন্য মোষের শিকার করে তারা। বন বিভাগের কর্মকর্তারা প্রায় ২৫ কেজি মাংস উদ্ধার করেন। এটা মনে করা হচ্ছে মোট ২০০ কেজি মাংস ওই মোষের থেকে পাওয়া গিয়েছে। অভিযুক্তরা বনের বিভিন্ন স্থানে দুটি খুলি এবং অন্যান্য দেহাবশেষ ফেলে দিয়ে আসে।
বন বিভাগের পক্ষ থেকে এও তদন্ত করে দেখা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা। বুধবার তাদের মালাপ্পুরম কোর্টে পেশ করা হয়। প্রসঙ্গত, গত ৩ জুন ১৫ বছরের এক গর্ভবতী হাতি বিস্ফোরক ভর্তি আনারস খেয়ে মারা যায়। তার মুখের ভেতর অজস্র আঘাত ছিল। হাতির মৃত্যুর ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং সরকারকে বাধ্য করা হয় এই ঘটনার তদন্ত করার জন্য।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications