৫ বিরোধী বিধায়কের যোগদান! রাজ্যে শক্তি বাড়াল বিজেপি

রাজনৈতিকভাবে বিরোধী শিবিরে প্রবল ধাক্কা। বিভিন্ন বিরোধী দল থেকে ৫ বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।

রাজনৈতিকভাবে বিরোধী শিবিরে প্রবল ধাক্কা। বিভিন্ন বিরোধী দল থেকে ৫ বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রাঁচিতে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপস্থিতিতে বিধায়করা বিজেপিতে যোগ দেন।

 ৫ বিরোধী বিধায়কের যোগদান! রাজ্যে শক্তি বাড়াল বিজেপির

যেসব বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কুণাল সারঙ্গি, জেএমএম-এর জেপি ভাই প্যাটেল, কংগ্রেসের সুখদেব ভগত এবং মনোজ যাদব, নব জওয়ান সংঘর্ষ মোর্চার ভানুপ্রতাপ শাহী।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল বিরোধী শিবিরকে যথেষ্টই দুর্বল করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

অন্যদিকে শাসক বিজেপি ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী রঘুবর দাস জন সংযোগ বাড়াতে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছেন।

রাজ্যের কংগ্রেস প্রধান রামেশ্বর ওঁরায়ের সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছিল না কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া সুখদেব ভগতের। লোকসভা ভোটে হারের জন্য রামেশ্বর ওঁরাওকেই দায়ী করেছিলেন তিনি। অন্যদিকে মনোজ যাদব চাত্রা আসন থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির কাছে হেরে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+