সমাপ্ত সোপিয়ানের গুলিযুদ্ধ ! অধ্যাপক থেকে জঙ্গি হওয়া রফি ভাট-সহ মৃত ৫
রবিবার ভোর থেকে শুরু হওয়া গুলি যুদ্ধ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান। সংঘর্ষে অধ্যাপক থেকে জঙ্গি হওয়া রফি আহমেদ ভাট-সহ পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে।
সোপিয়ানের বাদিগাঁওতে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রবিবার ভোর থেকে শুরু হওয়া গুলি যুদ্ধ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান। সংঘর্ষে অধ্যাপক থেকে জঙ্গি হওয়া রফি আহমেদ ভাট-সহ পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে। ৫ জনের দেহ উদ্ধারও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংঘর্ষে এক পুলিশকর্মী এবং সেনাবাহিনীর এক অফিসার জখম হয়েছেন।

রাষ্ট্রীয় রাইফেলসের ৪৪ ব্যাটালিয়নের জওয়ানরা সকালে বাদিগাঁও গ্রাম ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে গুলি যুদ্ধ শুরু হয়েছিল। অভিযানে অংশ নিয়েছিল, সেনাবাহিনীর ২৩ প্যারাকমান্ডো, ৩৪ আরআর, ৩ আরআর, সিআরপিএফ এবং এসওজি। এদিকে এই সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে।
রবিবার সংঘর্ষে যে সব জঙ্গির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছে হিজবুল কমান্ডার সাদ্দাম পোদ্দার এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহম্মদ রফি ভাট। এছাড়াও বাকি তিন জঙ্গি হল তৌসিফ শেখ, বিলাল মৌলবি, ও আদিল আহমেদ। বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে মাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে নির্দেশও দেওয়া হয়। যদিও সেই সুযোগ নেয়নি জঙ্গিরা।
#WATCH Security forces appeal to terrorists to surrender during an going encounter in Shopian's Badigam. (Earlier visuals) #JammuAndKashmir pic.twitter.com/FdKUAsEHMl
— ANI (@ANI) May 6, 2018
Encounter concluded at Badigam, Zainpora in Shopian, 5 bodies of terrorists recovered: SP Vaid, Director General of Police, Jammu & Kashmir (File pic) pic.twitter.com/CIm8FaEhyE
— ANI (@ANI) May 6, 2018












Click it and Unblock the Notifications