সামনেই অবসর! প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে থাকা ৫ গুরুত্বপূর্ণ মামলা
সমকামিতা হোক কিংবা ব্যভিচার, কিংবা কেরলের সবরিমালা মন্দিরে মহিলাদের ঢোকার অনুমতি, রেকর্ড সংখ্যক রায় এমাসেই দিতে পারে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।
সমকামিতা হোক কিংবা ব্যভিচার, কিংবা কেরলের সবরিমালা মন্দিরে মহিলাদের ঢোকার অনুমতি, রেকর্ড সংখ্যক রায় এমাসেই দিতে পারে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। আধারের বৈধতা নিয়ে তোলা মামলার রায়ও দিতে পারে এই সাংবিধানিক বেঞ্চ।

পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ২ অক্টোবর অবসর নেবেন। সেই দিকে খেয়াল রেখে রেকর্ড সংখ্যক মামলার রায় দেওয়া হতে পারে বলেই অনুমান।
বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে থাকা ৫ গুরুত্বপূর্ণ মামলা
- প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে থাকা উল্লেখযোগ্য একটি মামলা হল আধার নিয়ে। যেই মামলার রায় এই মাসের যে কোনও দিন বেরোতে পারে। আবেদনকারীরা ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরকেই চ্যালেঞ্জ করেছেন। তাঁদের অভিযোগ, এই নম্বর নাগরিকদের গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করেছে।
- দেশের এলজিবিটি কমিউনিটিও সাংবিধানিক বেঞ্চে থাকা তাদের মামলা নিয়ে আশায় রয়েছেন। তাঁদের আশা, সংবিধানের ৩৭৭ নম্বর ধারা তাঁদের ভালবাসার অধিকারে বাধা হয়ে দাঁড়াবে না।
- সাংবিধানিক বেঞ্চে থাকা অপর মামলাটি হল মহিলা ও শিশুদের সবরিমালা মন্দিরে প্রবেশের অধিকার নিয়ে।
- ব্যভিচার নিয়ে একটি মামলা রয়েছে এই সাংবিধানিক বেঞ্চে। ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ নম্বর ধারা নিয়েই অভিযোগ। যাতে পুরুষকেই অভিযুক্ত করার বিধান রয়েছে। আর এই ধারায় মহিলাদের শুধুমাত্রই শিকার হিসেবে দেখা হয়।
- রাজনৈতিকভাবে স্পর্শকাতর অযোধ্যা মামলাটিও রয়েছে এই সাংবিধানিক বেঞ্চে।












Click it and Unblock the Notifications