শক্তি বাড়ল বিজেপির! কংগ্রেসের ৫ প্রাক্তন বিধায়কের যোগ গেরুয়া শিবিরে

শক্তি বাড়ল বিজেপির! কংগ্রেসের ৫ প্রাক্তন বিধায়কের যোগ গেরুয়া শিবিরে

বিভিন্ন রাজ্যে কংগ্রেসের দলভাঙার খেলা অব্যাহাত। মনিপুরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেসের ৫ প্রাক্তন বিধায়ক। এই ৫ বিধায়ক সম্প্রতি তাঁদের বিধায়ক পদ এবং রাজ্য বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এবং সহ সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা।

 মনিপুরের সরকার পড়ার সম্ভাবনা নেই

মনিপুরের সরকার পড়ার সম্ভাবনা নেই

৫ কংগ্রেস নেতাকে দলে স্বাগত জানিয়ে বিজেপি নেতা রাম মাধব বলেন, মনিপুরের বীরেন সিং সরকার পড়ার কোনও সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, এই সরকার বাকি সময় শুধু পূরণ করবে না, পুনরায় নির্বাচিতও হবে।

দল ছাড়লে যেসব কংগ্রেস নেতা

দল ছাড়লে যেসব কংগ্রেস নেতা

যে ৫ কংগ্রেস নেতা দল ছেড়েছেন তাঁরা হলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ইবোবি সিং-এর ভাগ্নে হেনরি ওকরাম, পানোরাম ব্রোকেন, ওইনাম লুখোই সিং, নামথাং হাউকিপ, জিনসুয়াসু জৌ।

বিধানসভায় ৩৪ সদস্যের সমর্থন দাবি

বিধানসভায় ৩৪ সদস্যের সমর্থন দাবি

বৈজয়ন্ত পাণ্ডা দাবি করেছেন মনিপুর বিধানসভায় ৩৪ জন সদস্যের সমর্থন রয়েছে তাঁদের। বর্তমানে ৬০ সদস্যের বিধানসভায় ১৩ টি আসন খালি রয়েছে। বিধানসভায় কার্যকরী আসন সংখ্যা এই মুহুর্তে ৪৭।

সোমবারেই আস্থা ভোটে জয় বিজেপির

সোমবারেই আস্থা ভোটে জয় বিজেপির

মনিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার সোমবারই আস্থা ভোটে জয়ী হয়েছে। ২৮-১৬ ভোটে জয়ী হয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+