বাজারে আসার আগেই চিনে নিন নয়া ৫০ টাকার নোটের ৫ টি বৈশিষ্ট্য
খুব শীঘ্রই ৫০ টাকার নতুন নোট বাজারে আসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে আগে থেকেই বাজারে থাকা পুরনো নোট চালু থাকবে। নতুন নোটে প্রথা মতোই মহাত্মা গান্ধীর ছবি থাকবে
খুব শীঘ্রই ৫০ টাকার নতুন নোট বাজারে আসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে আগে থেকেই বাজারে থাকা পুরনো নোট চালু থাকবে। নতুন নোটে প্রথা মতোই মহাত্মা গান্ধীর ছবি থাকবে। উল্টো দিকে কর্ণাটকের বিখ্যাত স্থাপত্য হাম্পি এবং রথের ছবি থাকতে চলেছে। আরবিআই জানিয়েছে, এই নোটের মাধ্যমে দেশের হেরিটেজকে তুলে ধরবে তারা।
যে বৈশিষ্ট্যগুলি নতুন নোটে থাকতে চলেছে, সেগুলি হল:

১) নতুন ৫০ টাকার নোটের মাপ ৬৬ মিমি x ১৩৫ মিমি
২) নোটটিকে আলোর সামনে ধরলে, সামনের দিকে ইংরেজিতে ৫০ লেখা দেখতে পাওয়া যাবে
৩) যে বছরে নোটটি ছাপা হচ্ছে সেটি লেখা থাকবে পিছনের দিকের বা-পাশে। স্বচ্ছ্ব ভারতের স্লোগানের সঙ্গে লোগোও থাকবে
৪) নোটটির সামনের বা-দিকে দেবনগরীতে লেখা থাকবে ৫০। মহাত্মা গান্ধীর ছবি থাকবে একেবারে মাঝখানে
৫) সামনের দিকের ডান-পাশে অশোকস্তম্ভের ছবি থাকবে। মহাত্মা গান্ধীর ছবির ডান দিকে আরবিআই-এর প্রতীকের সঙ্গে থাকবে গভর্নরের স্বাক্ষর












Click it and Unblock the Notifications