রামলালার প্রাণপ্রতিষ্ঠায় প্রাক্তন বিচারপতিদের ভিড়, রায়দানকারী ৫ প্রাক্তন বিচারপতিও ছিলেন উপস্থিত
অযোধ্যার রাম মন্দিরের ঐতিহাসিক রায় দিয়েছিলে তাঁরা। সুপ্রিম কোর্টের সেই প্রাক্তন ৫ বিচারপতিকে দেখা গিয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। এমনকী প্রাক্তন প্রধান বিচারপতিও উপস্থিত ছিলেন সেখানে। সুপ্রিম কোর্টে একাধিক আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিদের দেখা গিয়েছে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে।
২০১৭ সালে অযোধ্যার রাম মন্দিরের মামলায় দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জেএস খেহর। তিনি উপস্থিত ছিলেন সেই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করার জন্য। এছাড়াও ছিলেন সুপ্রিম কোর্টের তিন প্রাক্তন প্রধান বিচারপতি। ভিএন খারে, এনভি রমন্না এবং উই ইউ ললিত।

এছাড়াও সুপ্রিম কোর্টের একাধিক প্রাক্তন বিচারপতি উপস্থিত ছিলেন। যেমন প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র, জাতিয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং প্রাক্তন বিচারপতি অশোক ভূষণ। ২০১৯ সালে রামমন্দিরের ঐতিহাসিক রায় ঘোষণা করেিছলেন যে পাঁচ বিচারপতি তাঁরাও উপস্থিত ছিলেন রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে। এছাড়াও প্রাক্তন বিচারপতি আদর্শ গোয়েল ১৯৯২ সালে রাম মন্দির বাবরি মসজিদ মামলায় যিনি উত্তর প্রদেশ সরকারের আইনজীবী হিসেবে আদালতে মামলা লড়েছিলেন। তিনিও উপস্থিত ছিলেন।
এলাহাবাদ হাইকোর্টেরে প্রাক্তন বিচারপতি সুধীর আগরওয়ালও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। যিনি ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টে অযোধ্যার রাম মন্দির বিতর্কের মামলার শুনানি করেছিলেন। এছাড়া অযোধ্যার প্রাক্তন অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। তাঁদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
প্রসঙ্গত উল্লেখ্য রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান যাতে দেখতে পারেন সেকারণে সুপ্রিম কোর্টে ছুটি দেওয়ার আর্জি জানিয়েছিল বার কাউন্সিল। বার কাউন্সিলের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল সেদিন যেন ছুটি দেওয়া হয় তার পরিবর্তে সপ্তাহের যেকোনও শনি রবিবার কাজ করে দেবেন আইনজীবীরা। যদিও সেই আর্জি কার্যকর হয়নি। নির্ধারিত সময়েই সব কাজ হয়েছে।












Click it and Unblock the Notifications