Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jaipur Blast: জয়পুরে ট্রাক ও ট্যাঙ্কারের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ, লাফিয়ে বাড়ছে মৃত্যু; অগ্নিদগ্ধ বহু

Jaipur Blast: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের জয়পুরে। জয়পুর আজমেঢ় হাইওয়েতে ট্রাক ও সিএনজি ট্যাঙ্কারের সংঘর্ষে (Truck and CNG Tanker clash) বিরাট বিস্ফোরণ (Blast)। ঝলসে মৃত্যু হয়েছে ৫ জনের। সময়ের সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা (Deaths)। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪০ জন। বিস্ফোরণের জেরে পরপর প্রায় ৪০টি গাড়িতে আগুন লেগে যায়।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা (Bhajanlal Sharma) সাওয়াই মান সিং হাসপাতালে আহতদের দেখতে যান। বিস্ফোরণস্থলে পৌঁছয় ২০টিরও বেশি দমকলের ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নেভানোর কাজ জারি রয়েছে। পেট্রল পাম্পের কাছেই বিস্ফোরণ ঘটায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার জেরে জয়পুর আজমেঢ় হাইওয়েতে বন্ধ রয়েছে যান চলাচল। অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন।

JAIPUR

পুলিশ জানিয়েছে, সিএনজি বহনকারী ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হতেই বিস্ফোরণের জেরে দাউ দাউ করে ছড়িয়ে আগুন। পাশেই থাকা পেট্রল পাম্পেও ছড়িয়ে পড়ে আগুন। পাম্পিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে পরপর আগুন লেগে যায়। প্রাথমিক খবরে জানা গিয়েছে, সিএনজি বহনকারী ওই ট্যাঙ্কারে কোনও কেমিক্যাল বোঝাই করা ছিল। যার জেরেই তীব্র বিস্ফোরণ ঘটে।

ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। দমকল বাহিনীর তৎপরতায় বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। অন্যান্য গাড়িতেও আটকে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় অগ্নিকাণ্ড থেকে তাদের রক্ষা করা সম্ভবপর হয়।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এক্স পোস্টে তিনি লেখেন, "খবর পাওয়া মাত্রই এসএমএস হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছি । প্রশাসনের তরফে জোরকদমে উদ্ধারকার্য চালানো হচ্ছে। মৃতদের আত্মার শান্তি কামনা করি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।" ঘটনাস্থলে দমকলের পাশাপাশি পৌঁছেছে অ্যাম্বুল্যান্সও।

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার জানান, ক্রিটিক্যাল বার্ন ওয়ার্ডে আর ৫টি বেড রয়েছে। তবে ইতিমধ্যে ৪০ শয্যাবিশিষ্ট আলাদা একটি ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্যে। ট্র্যাফিক করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। আহতদের অধিকাংশকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চলে আসা হয়েছে বলে জানান তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+