আইসিইউতে জমা জলে কিলবিল করছে মাছ! বৃষ্টির পর করুণ পরিস্থিতির ভিডিও ভাইরাল

জল থইথই গোটা হাসপাতাল চত্বরে। হাতপাতালের ভডরে ঢুকে দেখলে মনে হবে, রোগীদের বেডের নীচ দিয়ে বয়ে যাচ্ছে কোনও নদী। আর তাতে প্রাণের সুখে খেলা করছে মাছ! এ পরিস্থিতি বিহারের নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালের

জল থইথই গোটা হাসপাতাল চত্বরে। হাতপাতালের ভডরে ঢুকে দেখলে মনে হবে, রোগীদের বেডের নীচ দিয়ে বয়ে যাচ্ছে কোনও নদী। আর তাতে প্রাণের সুখে খেলা করছে মাছ! এ পরিস্থিতি বিহারের নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালের।

আইসিইউতে জমা জলে কিলবিল করছে মাছ! বৃষ্টির পর করুণ পরিস্থিতির ভিডিও ভাইরাল

বিহারের নালন্দা হাসপাতালকে , সেরাজ্যের অন্যতম সেরা হাসপাতাল বলে মনে করা হয়। আর রাজ্যের অন্যতম সেরা হাসপাতালে দুর্দশার ছবিটাও ততধিক 'সেরা'! বিহারে প্রবল বৃষ্টিতে জল দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায়। জল দাঁড়িয়ে গিয়েছে নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। কিন্তু জল সারানোর জন্য প্রশাসনিক তৎপরতা কম থাকায়, সেখানের জমা জলে এবার কিলবিলকরতে শুরু করেছে মাছ। আর হাসপাতাল চলছে মাছ আর মানুষের সহাবস্থান! এমনই দৃশ্য ধরা পড়েছে বিভিন্ন ছবি ও ভিডিওতে।

ঘটনা নিয়ে বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করতে ছআড়ছেনা বিরোধী দলগুলি। লালুপ্রসাদ যাদবের আরজেডি এই প্রসঙ্গ তুলে সোচ্চার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তেজস্বী যাদব শেয়ার করেছেন এমনই কিছু ছবি।

হাসপাতালের করুণ চিত্র তুলে ধরে তেজস্বী এই টুইট করেন। ক্রমেই এই করুণ পরিস্থিতির ছবি ভাইরাল হতে থাকে নেট দুনিয়ায়। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বিহার প্রশাসন। বিহারের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাম্প করে জল বের করার কাজ শুরু হয়েছে হাসপাতালে। উল্লেখ্য, গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বিহারের জনজীবন। সেরাজ্যের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে বিপর্যয় আরও বাড়িয়ে তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+