অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হলে আকাশ থেকে পড়ছে মাছ, দেখুন ভিডিও

স্থানীয়রা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পরে যে বৃষ্টি হয়েছে তাতে আকাশ থেকে টপাটপ মাঝ উড়ে এসে পড়েছে মাটিতে।

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় পেতাই-এর কারণে দারুণ লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপকূল এলাকায় মানুষকে বেশি দুর্ভোগ সহ্য করতে হয়েছে। ঘূর্ণিঝড়ে বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ঝড় হয়েছে। যার ফলে কয়েকজনের প্রাণ গিয়েছে। এসবের মাঝেই অদ্ভূত ঘটনা ঘটেছে যা বেশ মজারও বটে।

অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হলে আকাশ থেকে পড়ছে মাছ, দেখুন ভিডিও

স্থানীয়রা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পরে যে বৃষ্টি হয়েছে তাতে আকাশ থেকে টপাটপ মাঝ উড়ে এসে পড়েছে মাটিতে। তার একটি ভিডিওও ভাইরাল হয়ে গিয়েছে। তার মধ্যে কিছু মাছ মরে গিয়েছে, কিছু আবার বেচে ছিল বলে খবর।

সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এমন ঘটনা দেখে স্থানীয়রা অবাক। তাঁরা 'মাছ বৃষ্টি' বলে ঘটনাকে অভিহিত করেছেন। পূর্ব গোদাবরীর আমালাপুরমে এমনটা লক্ষ্য করা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রবল হাওয়ায় জল থেকে মাছ উড়িয়ে আকাশে নিয়ে গিয়েছে। পরে তা বৃষ্টির সঙ্গে মাটি থেকে পড়ছে। প্রবল ঝড়ে এমনটা হতেই পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তবে আমজনতা অত কারণ খুঁজতে ব্যস্ত নয়। চোখের সামনে আকাশ থেকে মাছ পড়ছে দেখে তা ভিডিও করে সকলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। নিমেষে তা ভাইরাল হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+