করোনা পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বাজেট পেশের আগে যা জানালেন অর্থমন্ত্রী

সোমবার সংসদে ২০২১-২২ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র। বাজেট ঘিরে আমজনতার প্রত্যাশা কী, বাজেটে কী থাকবে, কীসের দাম কমতে পারে, কীসেরই বা বাড়ার সম্ভাবনা। সব নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মাঝে এদিন সংসদে পেশ করা হল অর্থনৈতিক সমীক্ষা। এদিন এই সমীক্ষা রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

২০২১-২২ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা সংসদে পেশ

২০২১-২২ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা সংসদে পেশ

২০২১-২২ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা সংসদে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি জানিয়েছেন যে আগামী অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৭.৭ শতাংশ সঙ্কুচিত হবে। এদিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১১ শতাংশ হারে বৃদ্ধি পাবে। ভারতের রিজার্ভ ব্যাংক তার সর্বশেষ মাসিক বুলেটিনে ভারতীয় অর্থনীতির জন্য ইতিবাচক বৃদ্ধির আশাও প্রকাশ করেছে। আর এই পুনরুজ্জীবন 'ভি' আকারে এগিয়ে চলেছে বলে জানানো হয়েছে।

রাজস্ব আদায়ের লক্ষমাত্রা

রাজস্ব আদায়ের লক্ষমাত্রা

২০১৯-২০ আর্থিক বছরে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিল ২৪.৬ লক্ষ কোটি টাকার। বছর শেষে আদায় হয়েছিল ২১.৬ লক্ষ কোটি টাকা। ঘাটতির পরিমাণ আগের বছরের তুলনায় আরও বেশি, ১২.১ শতাংশ। এই রাজস্ব আদায়ের টাকার হিসেবে আসে মূলত ব্যক্তিগত আয়কর, কর্পোরেট আয়কর, কেন্দ্রীয় আবগারি শুল্ক, কাস্টমসের শুল্ক এবং কেন্দ্রের জিএসটি। এই শুল্কগুলির একটি অংশে রাজ্যগুলিরও ভাগ থাকে।

সরকারি সংস্থার শেয়ার বিক্রি

সরকারি সংস্থার শেয়ার বিক্রি

২০১৯-২০ আর্থিক বছরে সরকারি সংস্থার শেয়ার বিক্রি করে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১.০৫ লাখ কোটি টাকা। কিন্তু বছর শেষে উঠেছিল মাত্র ৬৫ হাজার কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেখানো হয়েছিল। সরকারি সংস্থার শেয়ার বিক্রি করে ২.১ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আয় হয়েছে মাত্র ৬ হাজার ১৭৯ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+