Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুর নির্বাচনে নিজের বুথে প্রথম ভোটার মুখ্যমন্ত্রী! ভোট দেওয়াটা অধিকার নয় কর্তব্যও, বললেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশে পুর নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এদিন মুখ্যমন্ত্রী একেবারে শুরুতেই ভোট দেন। 'আগে ভোট পরে রিফ্রেশমেন্ট' এই মন্ত্র অনুসরণ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল ফর গার্লসের ৭৯৭ নম্বর মুখে ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল ৭.০১-এ মুখ্যমন্ত্রী ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান এবং ভোটাধিকার প্রয়োগ করেন। তিনিই ছিলেন এই বুথের প্রথম ভোটার। মুখ্যমন্ত্রী রাজ্য নির্বাচন কমিশনের প্রশংসা করে বলেন, কারা ভোটের ব্যাপারে ভাল ব্যবস্থা করেছে। পাশাপাশি আবহাওয়া ভাল থাকায় স্বস্তি প্রকাশ করেন। ভোট দেওয়ার পরে মুখ্যমন্ত্রী গোরক্ষনাথ মন্দিরে ফিরে জলখাবার খান।

পুর নির্বাচনে নিজের বুথে প্রথম ভোটার যোগী আদিত্যনাথ
Photo Credit: ছবি সৌ:পিটিআই

ভোট দেওয়ার পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভোট দেওয়াটা কেবল গণতান্ত্রিক অধিকারই নয় আমাদের কর্তব্যও বটে। তিনি বলেন, পুরসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে, জনসাধারণ নগর ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং স্মার্ট ও নিরাপদ শহর তৈরি করতে অবদান রাখতে পারেন।

ভোটকে গণতন্ত্রের উৎসব বলেও বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন উৎসবে সবাইকে অভিনন্দন। তিনি জানিয়েছেন পুর নির্বাচনে দুটি ধাপে রাজ্যের ৪ কোটি ৩২ লক্ষের বেশি মানুষ অংশ নিচ্ছেন। নগরের ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সাধারণ মানুষের ভোটাধিকার গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

পুর নির্বাচনে নিজের বুথে প্রথম ভোটার যোগী আদিত্যনাথ
Photo Credit: ছবি সৌ:যোগী আদিত্যনাথ/টুইটার

প্রসঙ্গত এদিন উত্তর প্রদেশের ৩৭ টি জেলার ১০ টি কর্পোরেশন, ১০৪ টি পুরসভা এবং ২৭৬ টি শহর পঞ্চায়েতের মোট ৭২৮৮ টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। এদিন প্রায় ২ কোটি ৪০ লক্ষ মানুষ ভোটদানে অংশ নিচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এবারের পুর নির্বাচনেই যোগী আদিত্যনাথ নিজের বুথের প্রথম ভোটার হননি, তিনি ২০১৯-এর লোকসভা নির্বাচন এবং ২০২২-এর বিধানসভা নির্বাচনেও নিজের বুথের প্রথম ভোটার হয়েছিলেন। ভোটের মাধ্যমেই গণতন্ত্রের শক্তিবৃদ্ধি করা যেতে পারে বলেও জনগণকে তিনি সবসময় বলে থাকেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+