Vande Bharat Sleeper Train: যাত্রীদের জন্য বড় সুখবর! স্বাধীনতা দিবসের আগেই ছুটবে 'বুলেট স্লিপার'
India's First Vande Bharat Sleeper Train: ট্রেন যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে সফর করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অগাস্টের আগেই দেশের স্লিপার বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান শুরু হতে পারে।
আর তা চালু (Vande Bharat Sleeper Train) হলে ভারতীয় রেলে (Indian Rail) আরও এক বিপ্লব ঘটবে।

- Vande Bharat Sleeper Train: যাত্রা হবে শুয়ে শুয়ে
রেল পরিষেবাকে আরও উন্নত এবং আধুনিক করার চেষ্টা করছে মোদী সরকার। গত কয়েক বছরে একাধিক বদল আনা হয়েছে। বদল এসেছে ট্রেনের গতিতে। যার বড় উদাহরণ বন্দে ভারত ট্রেন। কয়েক ঘন্টার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো যাচ্ছে। যা খবর, Vande Bharat Sleeper Train আগামী দুমাসের মধ্যে ট্র্যাকে ছুটবে।
- Vande Bharat Sleeper Train: কোন রুটে ছুটবে
শোনা যাচ্ছে, আগামী ১৫ অগাস্ট সম্ভবত দেশের প্রথম Vande Bharat Sleeper Train এর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত দিল্লি-মুম্বই ভায়া গুজরাট হয়ে এই ট্রেন চলতে পারে। এছাড়াও দিল্লি-বেঙ্গালুরু, দিল্লি-চেন্নাই, দিল্লি-গুয়াহাটি, দিল্লি-ভুবনেশ্বর-দিল্লি-পাটনা রুটেও এই ট্রেন চলতে পারে বলে খবর। যদিও এই বিষয়ে ভারতীয় রেলের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।
- Vande Bharat Sleeper Train: একাধিক ফিচার এবং স্পেসিফিকেশন
Vande Bharat Sleeper Train এ সর্বোচ্চ সুবিধা থাকবে। প্রাথমিক ভাবে ১০ টি এমন ট্রেন তৈরি হচ্ছে। এগজুকিউটিভ ক্লাসে ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরে জেতে পারে এমন রিভোলবিং আসন থাকবে। অটোম্যাটিক দরজা থেকে শুরু করে উপরের বার্থে যাওয়ার জন্য থাকবে সিঁড়ি।
ট্রেনে বসে যাতে ইন্টারনেটের সুবিধা পাওয়া যায় সেজন্য অন-বোর্ড ওয়াইফাইয়ের সুবিধা থাকবে। যে কোনও সময় তা ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
- Vande Bharat Sleeper Train: কতগুলি কোচ থাকবে?
Vande Bharat Sleeper Train একেবারে আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। বিশষ করে লম্বা দূরত্বের কথা ভেবেই তা করা হয়েছে। পাশাপাশি সুরক্ষার বভিষয়টির দিকেও নজর রাখা হয়েছে। Vande Bharat Sleeper Train -এ মোট ১৬ টি কোচ থাকবে। যার মধ্যে ১০ টি থার্ড এসি, চার কোচ সেকেন্ড এসি এবং একটি কোচ থাকবে ফার্স্ট এসি। প্রাথমিক ভাবে এই ট্রেন প্রতি ঘন্টায় ১৩৪০ কিমি বেগে ছুটবে। ধীরে ধীরে ১৬০ থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে নয়া এই 'দেশি বুলেট'।












Click it and Unblock the Notifications