First Vande Bharat Sleeper Train: 'দেশি বুলেটে' যাত্রা করুন শুয়ে শুয়ে! কবে আসছে সেই ট্রেন? প্রকাশ্যে তারিখ

First Vande Bharat Sleeper Train: স্বাধীনতা দিবসের আগেই বন্দে ভারত স্লিপারের ট্রায়ান রান শুরু হওয়ার কথা ছিল! কিন্তু তা হয়নি। এখনও স্পষ্ট নয়, ভারতীয় রেল ট্র্যাকে ঠিক কবে ছুটবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। ২০১৯ সালে প্রথম ভারতীয় রেলে যুক্ত হয় প্রথম সেমি বুলেট বন্দে ভারত এক্সপ্রেস। গত কয়েক বছরে একাধিক রুটে এই ট্রেন ছুটছে।

অন্যতম ভরসার ট্রেন হয়ে উঠছে। নতুন সংস্করণ বন্দে ভারত স্লিপার লঞ্চ (First Vande Bharat Sleeper Train) করার কথা গত কয়েকমাস ধরে বলা হলেও দেখা নেই। তবে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষে পাকাপাকি ভাবে এই ট্রেন ছুটবে।

First Vande Bharat Sleeper Train

First Vande Bharat Sleeper Train: বছরের শেষে নতুন ট্রেন-

ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (আইসিএফ) চেন্নাই'য়ের এক আধিকারিক বিভিন্ন সংবাদসংস্থাকে জানিয়েছেন, বন্দে ভারত-এর প্রথম স্লিপার ট্রেন বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) প্ল্যান্ট থেকে চালু হবে। আর তা আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। আর এরপরেই ট্রায়াল রান শুরু হবে।

এক কিংবা দুমাস ধরে এই ট্রেনের (First Vande Bharat Sleeper Train) ট্রায়াল রান করা হবে। ওই আধিকারিক জানিয়েছেন, সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যেই বন্দে ভারত স্লিপার চালু হয়ে যাবে। প্রাথমিক ভাবে উত্তর-পশ্চিম রেলওয়ে জোনে প্রথম এই ট্রেন ছুটতে পারে বলে আশা।

বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ ২০২৩ সালে ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনের (First Vande Bharat Sleeper Train) সেটের ১০ টি রেকের ডিজাইন এবং নির্মানের জন্য BEML লিমিটেডকে অর্ডার দেওয়া হয়। নয়া এই ট্রেনের সর্বোচ্চ গতি 160-180 কিমি প্রতি ঘণ্টা হবে বলে জানানো হয়েছে। যা খবর, ট্রায়াল রান মিনিটে পাকাপাকিভাবে বন্দে ভারত স্লিপার চালু হবে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে।

First Vande Bharat Sleeper Train: কোথায় আলাদা বন্দে ভারত স্লিপার?

বন্দে ভারত স্লিপার একেবারেই আলাদা করা হচ্ছে। বিশেষ করে চেয়ার কার বন্দে ভারত ট্রেনের সঙ্গে ঘটে যাওয়া বেশ কয়েকটি অভিজ্ঞতা থেকে স্লিপারে (First Vande Bharat Sleeper Train) একাধিক বদল থাকছে। যেমনগবাদি পশুর সংঘর্ষকে আরও ভালভাবে প্রতিরোধ করতে আধুনিক ব্যবস্থা থাকছে। পাশাপাশি ট্রেন যাত্রায় বিরক্তিকর শব্দ কমাতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সামনে কাঠামোকে আরও আপডেট করা হচ্ছে বলে খবর।

থাকবে আধুনিক সংঘর্ষ রোধী 'কবচ' প্রযুক্তি। স্লিপারে দেওয়া হচ্ছে স্টেইনলেস স্টিলের বডি, জিএফআরপি অভ্যন্তরীণ প্যানেল, ডিজাইন হবে আরও সুন্দর। পাশাপাশি ট্রেনে থাকবে মডুলার প্যান্ট্রি, ফায়ার সেফটি কমপ্লায়েন্স (EN 45545), প্রতিবন্ধী যাত্রীদের জন্য থাকবে সুবিধা, স্বয়ংক্রিয় দরজা, ফায়ার অ্যালার্মের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে যাত্রীদের মনোরঞ্জনের ব্যবস্থা, ইউএসবি প্লাগও থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+