Vande Bharat Metro: দেশের এই রুটেই প্রথম ছুটবে বন্দে ভারত মেট্রো! জানুন খুঁটিনাটি তথ্য
Vande Bharat Metro: যাত্রী পরিষেবা আরও উন্নত করছে (Indian Railway) ভারতীয় রেল। ইতিমধ্যে দেশের একাধিক স্টেশনের ভোল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও দ্রুত যাতে গন্তব্যে যাত্রীদের পৌঁছে দেওয়া যায় সেজন্যে একাধিক রুটে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) চালু করেছে মোদী সরকার।
আগামী কয়েকমাসের মধ্যেই বন্দে ভারত স্লিপারও পাবে দেশ। তবে শীঘ্রই মেট্রো লাইনেও ছুটবে Vande Metro।

Vande Bharat Metro: আধুনিক করা হচ্ছে রেলের ট্র্যাক
বেশ কয়েক মাস ধরেই Vande Metro চালু হতে পারে বলে শোনা যাচ্ছিল। সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সঙ্গমনগরী থেকে উনচাহার থেকে লখনউয়ের মধ্যে বন্দে ভারত মেট্রো চালানো হবে। সেই মতো পরিকাঠামোও শুরু হয়েছে। রায়বেরেলি হয়ে উনচাহার হয়ে প্রয়াগরাজ ফাফামাউ হয়ে লখনউ যাওয়ার ক্ষেত্রে একটি রেল ট্র্যাক রয়েছে। ইতিমধ্যে ট্র্যাকটিকে আরও আধুনিক তৈরি করা হচ্ছে। উত্তর রেলওয়েকে ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে।
Vande Bharat Metro: আরও রুটে চলবে বন্দে মেট্রো
প্রয়াগরাজ থেকে উনচাহারের মধ্যে বন্দে ভারত মেট্রো চালানো হবে। আরও একটি লখনউ থেকে উনচাহারের মধ্যে বন্দে ভারত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইনগুলিকে আধুনিককরণ করার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে সার্ভেও হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে দুটি বন্দে ভারত মেট্রো চালু করা হলেও ধীরে ধীরে আরও রুটে বন্দে ভারত চালানো হবে।
Vande Bharat Metro: ১০ কোচের বন্দে ভারত মেট্রো
১০ কোচের বন্দে ভারত মেট্রো চলবে। প্রয়াগরাজ-লখনউ রুটে চলবে এই মেট্রোগুলি। ১২৫ থেকে ১৩০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন। এই বন্দে ভারত মেট্রো প্রয়াগরাজ-প্রয়াপগর, প্রয়াগ-কাশী, প্রয়াগরাজ থেকে ফতেহপুর সহ রুটে চলবে। আর তাতে কয়েক মিনিটে শহরগুলির মধ্যে দূরত্ব মিটে যাবে।
প্রতিদিনের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। মূলত ১০০ কিমি দূরত্বে থাকা শহরগুলির মধ্যে এই বন্দে ভারত মেট্রো চালানো হবে। এক ঘন্টারও কম সময়ে এই দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন।
Vande Bharat Metro: ৪০ টি বন্দে ভারত ট্রেন চলবে
ইতিমধ্যে একাধিক রুটে বন্দে ভারত ট্রেন চলবে। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় রেলকে সম্পূর্ণ বদলে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সে লক্ষ্যে একাধিক বন্দে ভারত ট্রেনগুলিকে ঠিক করা হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী কয়েক বছরে ৪০ টি বন্দে ভারত চলবে বলে খবর।












Click it and Unblock the Notifications