রাজস্থান থেকে ১২০০ পরিযায়ী শ্রমিককে নিয়ে আজই রওনা হচ্ছে প্রথম ট্রেন
করোনা ভাইরাসের লকডাউনে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেন যাত্রা শুরু করছে আজ।
করোনা ভাইরাসের লকডাউনে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেন যাত্রা শুরু করছে আজ। রাজস্থান থেকে ১২০০ পরিযায়ী শ্রমিককে নিয়ে যাত্রা শুরু করবে শ্রমিক ট্রেন। আজমেঢ় থেকে সেই ট্রেন যাত্রা শুরু করছে। আসানসোল হয়ে থামবে দুর্গাপুরে।

রাজস্থান থেকে রওনা হচ্ছে শ্রমিক ট্রেন
আজ থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। আগামী ১৭ মে পর্যন্ত চলবে। এরই মধ্যে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরানোর তোরজোর শুরু করেছে রাজ্যগুলি। আজই প্রথম পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিয়ে রাজস্থান থেকে পাড়ি দিচ্ছে প্রথম শ্রমিক ট্রেন। রাজস্থানের আজমেঢ় থেকে ১২০০ শ্রমিককে নিয়ে সেিট রওনা হয়ে আসানসোল হয়ে পৌঁছবে দুর্গাপুরে।

শ্রমিকদের সম্বর্ধনা দেওয়ার ভাবনা
পরিযায়ী শ্রমিকরা রাজ্যে পৌঁছলে তাঁদের সম্বর্ধনা দেওয়ার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড় এই নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথাও বলেছেন তিিন। ৫ মে দুর্গাপুরে পৌঁছনোর কথা শ্রমিক ট্রেনটির। আরও একটি ট্রেন কেরল থেকে রওনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি ট্রেনে মোট ২৫০০ জন আসছে। তাতে শ্রমিকরা ছাড়াও বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, রোগী, ছাত্রছাত্রী এবং পর্যটকদের ফেরানো হচ্ছে।

রাজ্যে ফেরার পরেই স্বাস্থ্য পরীক্ষা
করোনা সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে। তাই রাজ্যে শ্রমিক ট্রেন আসার পরেই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। ট্রেনও স্যানিটাইজ করা হবে। এবং ট্রেনর সব সওয়ারিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications