Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মার্চের পর এই প্রথম, মুম্বই‌য়ে‌ একদিনে করোনায় মৃত্যু ৩ জনের, নাগরিকদের অভিনন্দন বিএমসির

মার্চের পর এই প্রথম, মুম্বই‌য়ে‌ একদিনে করোনায় মৃত্যু ৩ জনের, নাগরিকদের অভিনন্দন বিএমসির

দেশে ব্রিটেনের নয়া কোভিড স্ট্রেন দেখা দিলেও পুরনো করোনা ভাইরাসের প্রকোপ ধীরে ধীরে কমছে। তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল মুম্বইতে। রবিবার বাণিজ্য নগরীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের, যা গত বছরের মার্চের পর থেকে সবচেয়ে কম মৃত্যু একদিনে।

মার্চের পর এই প্রথম, মুম্বই‌য়ে‌ একদিনে করোনায় মৃত্যু ৩ জনের, নাগরিকদের অভিনন্দন বিএমসির


বিএমসির প্রকাশ করা তথ্য অনুযায়ী, মুম্বইয়ে নতুন করোনা কেসের সংখ্যা ৫৮১, যা শহরের মোট সংক্রমণের সংখ্যাকে নিয়ে গিয়েছে ২,৯৫,২৪০–এ। মুম্বইয়ে করোনায় মৃত্যু হয়েছে ১১,১৩৫ জনের, রবিবার তিনজনের মৃত্যু সহ। বিএমসি কমিশনার ইকবাল সিং চাহাল বলেন, '‌রবিবার কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মাত্র তিনজনের মৃত্যু হয়েছে। যা মার্চের পর এই প্রথম দৈনিক মৃত্যুর সংখ্যা এত কমল। রাজ্য সরকার ও বিএমসি দলের অক্লান্ত পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে।

আমি মুম্বইয়ের নাগরিকদরও অভিনন্দন জানাতে চাই তাঁদের অসামান্য সহযোগিতা ও সমর্থনের জন্য। চিকিৎসক ও সামনের সারির কর্মীদের সহযোগিতাকে কুর্নিশ জানাই, যারা ইতিবাচক সচেতনতা প্রচার করেছেন, প্রত্যেকের জন্যই এটি সম্ভব হয়েছে।’‌ কিছুদিন আগে পর্যন্ত মহারাষ্ট্রের মধ্যে মুম্বইতে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছিল। যার জেরে এ বছর নিউ ইয়ারের পার্টিও বন্ধ করে দেওয়া হয় এই শহরে। রাত ১১টা পর্যন্ত খোলা ছিল রেস্তোরাঁ, পাব সহ অন্যান্য জায়গাগুলি। গোটা মুম্বই জুড়ে ৩৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

মুম্বইয়ে সুস্থতার হার পৌঁছেছে ৯৩ শতাংশে এবং ২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কোভিড কেসের বৃদ্ধি ০.‌২১ শতাংশ। বিএমসির তথ্য অনুযায়ী, ৩৫৬ দিনে কেস দ্বিগুণ হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার মহারাষ্ট্রে ৩,২১৮টি নতুন সংক্রমণ ও ৫১টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবার মুম্বইতে ৫৯৩টি নতুন কেস এবং সাতজনের মৃত্যু হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+