Republic Day Parade 2025: 'কর্তব্যপথে' আজ রচিত হল নয়া ইতিহাস! যা জানলে গর্বিত হবেন আপনিও

Republic Day Parade 2025: দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের সকালে তৈরি হল আরও এক নজির। প্রথমবার কর্তব্যপথে নামল ইন্দোনেশিয়ার একটি ব্যান্ড। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয় যে ওই ব্যান্ডই এবার থাকবে প্যারেডের অগ্রভাগে। সেই মতো প্যারেড শুরু হতেই ইন্দোনেশিয়ার ব্যান্ডকে দেখা যায়। এই ঘটনা ভারতের ইতিহাসে যেমন প্রথম, ইন্দোনেশিয়ার ইতিহাসেও এই ঘটনাও নজিরবিহীন।

এর আগে কখনও ইন্দোনেশিয়ার কোন মিলিটারি ব্যান্ড বিদেশের কোনও অনুষ্ঠানে এভাবে যোগ দেয়নি। এবারের ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে (Republic Day Parade 2025) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইন্দোনেশিয়ারের রাষ্ট্রপতি। আর সেখানেই ইন্দোনেশিয়ার এই ব্যান্ড যোগ দিচ্ছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Republic Day Parade 2025

ভারতের অ্যাক্ট-ইস্ট পলিসির ক্ষেত্রে এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, প্রজাতন্ত্র দিবসের ((Republic Day Parade 2025) ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবৌউ সুবিয়ান্তের ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ। বিদেশমন্ত্রকের সচিব জয়দীপ মজুমদার জানিয়েছেন, ইন্দোনেশিয়ার মিলিটারি ব্যান্ড প্যারেডে সামিল হবে। আর তা একেবারে অগ্রভাগে। শুধু ভারতেই নয়, ইন্দোনেশিয়ার জন্যেও এই ঘটনা ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন বিদেশমন্ত্রকের ওই আধিকারিক।

গত অক্টোবরে ইন্দোনেশিয়ারর রাষ্ট্রপতি শপথ নেন। এরপর ভারতে সফর তাঁর এই প্রথম। এদিন সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত থাকবেন ছয়জন মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত থাকবেন সে দেশের একাধিক শিল্পপতিরাও। কর্তব্যপথে সাক্ষী থাকবেন ভারতের সামরিক শক্তির।

বলে রাখা প্রয়োজন, শনিবারই ভারতে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌউ সুবিয়ান্ত। ভারতে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। একাধিক ইস্যুতে দুজনের কথা হয়। বিশেষ করে দুই দেশের প্রতিরক্ষা, অর্থনীতি সহ একাধিক বিষয়ে। অন্যদিকে ভারত এবং ইদনোনেশিয়ার মধ্যে শনিবার একাধি চুক্তিও হয়েছে। প্রতিবেশী দেশগুলিতে যখন রাজনৈতিক উত্থান-পাতাল চলছে সেই সময় ভারত এবগং ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হছে।

বলে রাখা প্রয়োজন, আজ রবিবার সাড়ম্বরে দেশজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025) । ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে দেশ স্বাধীন করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। পরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। তখন থেকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবারও ওই দিনে গোটা বিশ্বের সামনে দিল্লির রাজপথে শক্তি প্রদর্শন করছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+