All-Women CISF Battalion: বড় পদক্ষেপ শাহের মন্ত্রকের! দেশের সুরক্ষায় তৈরি হবে সিআইএসএফের 'দুর্গা বাহিনী'
All-Women CISF Battalion: মহিলাদের নিয়ে 'দুর্গা বাহিনী' গড়ছে সিআইএসএফ! আর তা গড়তে ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের বিমানবন্দর, দিল্লি মেট্রো, ভিভিআইপি সহ একাধিক ক্ষেত্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। আর সেখানেই এবার মহিলাদের নিয়ে তৈরি হচ্ছে পৃথক ব্যাটেলিয়ন।
খুব শীঘ্রই 'অল উইম্যান ব্যাটেলিয়'নের জন্য নিয়োগ প্রক্রিয়া (All-Women CISF Battalion) শুরু হবে বলে খবর। সমস্ত মহিলাদের কমান্ডো ট্রেনিং দেওয়া হবে। যাতে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় এই ফোর্সকে ব্যবহার করা সম্ভব হয়।

All-Women CISF Battalion: সবুজ সঙ্কেত দিল শাহের মন্ত্রক
সিআইএসএফের ডিআইজি দীপক বর্মা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সঙ্কেত পাওয়া (All-Women CISF Battalion) গিয়েছে। আর এরপরেই এই বিষয়ে কাজ শুরু করে দেওয়া হয়েওছে। তথ্য অনুযায়ী, বর্তমানে সিআইএসএফে প্রায় এক লাখ ৯০ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় সাত শতাংশ মাত্র মহিলা। বর্তমান সময়ে ১২ ব্যাটেলিয়নের সিআইএসএফে মহিলাদের জন্য নির্দিষ্ট কোনও ব্যাটালিয়ন নেই। কিন্তু নয়া এই ব্যাটেলিয়নে শুধু মহিলারাই থাকবেন।
বলে রাখা প্রয়োজন, সিআইএসএফে 'অল উইম্যান ব্যাটেলিয়'নের ((All-Women CISF Battalion) প্রস্তাব খোদ কেন্দ্রীয় অমিত শাহ করেছিলেন। এই প্রসঙ্গে সিআইএসএফের ডিআইজি দীপক বর্মা আরও জানিয়েছেন, নয়া এই ব্যাটেলিয়নে ১০২৫ জন মহিলা থাকবেন। সবাইকে কমান্ডো ট্রেনিং দেওয়া হবে। যে কোনও জরুরি ক্ষেত্রে এই দুর্গা বাহিনীকে যাতে দ্রুত মোতায়েন করা সম্ভব হয় তেমন ভাবে ফোর্সের সদস্যদের ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
মনে করা হচ্ছে, আগামী বছরের মধ্যেই সিআইএসএফের 'অল উইম্যান ব্যাটেলিয়ন রাজ করবে দেশের সুরক্ষায়। এই বিষয়ে খুব শীঘ্রই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। মোদী সরকারের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। উল্লেখ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বারবার মহিলা উন্নয়নের কথা উঠে এসেছে। এমনকি মহিলারা এগোলেই দেশও এগোবে বলেও মন্তব্য করেছেন। সেখানে দাঁড়িয়ে এহেন সিদ্ধান্ত (All-Women CISF Battalion) খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হছে।












Click it and Unblock the Notifications