Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাথরাসে দুর্ঘটনার পরে প্রথম পদক্ষেপ! গ্রেফতার দুই মহিলা-সহ ছয় আয়োজক, মূল অভিযুক্তের নামে পুরস্কার ঘোষণা

হাথরাসে পদপিষ্ট হয়ে ১২৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রথম পদক্ষেপ উত্তর প্রদেশ পুলিশের। দুই মহিলা-সহ আয়োজক কমিটির ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইজি শলভ মাথুর সাংবাবিক সম্মেলন করে এদিন এই তথ্য দিয়েছেন। আইজি শলভ মাথুর জানিয়েছেন, দুর্ঘটনায় প্রাণ হারানো সবার দেহ শনাক্ত করা হয়েছে।

আইজি আরও জানিয়েছেন, প্রধান অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরের জন্য একলক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ শীঘ্রই আদালত থেকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করবে বলেও জানিয়েছেন তিনি।

Hathras

  • ভোলে বাবার নামে তথ্য সংগ্রহ চলছে

আইজি বলেছেন, প্রয়োজনে ভোলে বাবাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হবে। বাবার ভূমিকা প্রকাশ্যে এলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজি। যদিও প্রশাসনের করা এফআইআরে ভোলে বাবার নাম নেই। এই পরিস্থিতিতে ভোলে বাবার অপরাধের ইতিহাসের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার অনুগামীরা বিভিন্ন শহরে থাকায় অনেক শহরের পুলিশকে সতর্ক করা হয়েছে। ভোলে বাবার নামে অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।

  • প্রশাসনের কাজে বাধা?

আইজি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পরে আয়োজক কমিটির যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা ঘটনার পর থেকে পলাতক ছিল। অভিযুক্তরা নিজেরাই ভিড় নিয়ন্ত্রণ করেছিল। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ তারা মেনে নেয়নি বলে জানিয়েছেন আইজি। আইজির দাবি গ্রেফতার হওয়া ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা আয়োজক কমিটিতে ছিল। অতীতেও তারা অনেক অনুষ্ঠানের আয়োজন করেছে।

  • বিচার বিভাগীয় কমিশন তদন্ত শুরু করেছে

এদিকে হাথরাসের জেলাশাসক আশিস কুমার জানিয়েছেন, পদপিষ্ট হওয়ার ঘটনার পরে ২১ টি মৃতদেহ আগ্রায়, ২৮ টি ইটাওয়ায়, ৩৪ টি হাথরাসে এবং ৩৮ টি আলিগড়ে নিয়ে যাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার হাথরাস ট্র্যাজেডির তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তদন্তে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে। দুই মাসের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।

৮০ হাজারের জায়গায় আড়াই লক্ষ
পুলিশের তরফে অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে করা এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, যেখানে ৮০ হাজার লোকের জমায়েতের অনুমতি ছিল, সেখানে আড়াই লক্ষ লোককে কীভাবে ঘটনাস্থলে ঢুকিয়ে দেওয়া হল? সেখানে ভিড় ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ধর্মীয় সভার জন্য নির্ধারিত জায়গায় ঢোকা ও বেরনোর জন্য একটি করে প্রবেশ ও প্রস্থান পথ ছিল। প্রশাসনের তরফে দুর্ঘটনার দিন রাতেই সিকান্দারাউ থানায় দায়ের করা এফআইআর-এ দেবপ্রকাশ মধুকর এবং অন্য সংগঠকদের নাম উল্লেখ করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+