২০২১ এর প্রথম সূর্যগ্রহণ শুরু হয়ে গেল, কিছু অজানা তথ্য একনজরে
২০২১ এর প্রথম সূর্যগ্রহণ শুরু হয়ে গেল, কিছু অজানা তথ্য একনজরে
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ দুপুর ১: ৪২ মিনিট থেকে শুরু হয়েছে। ১০ জুনের এই সূর্যগ্রহণ ঘিরে জ্যোতির্বিজ্ঞানী থেকে জ্যোতিষ মহলে ইতিমধ্যেই বিভিন্ন চর্চা শুরু হয়েছে। এদিকে বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হতেই একাধিক তথ্য সামনে আসছে । একনজরে দেখা যাক সূর্যগ্রহণ ঘিরে কোন কোন বিশেষ বৈশিষ্ট্য সামনে আসছে।

'রিং অফ ফায়ার' কতক্ষণ স্থায়ী হবে?
জানা গিয়েছে, সূর্যগ্রহণের সময় রিং অফ ফায়ার স্থায়ী হবে ৩ মিনিট ৫১ সেকেন্ড। ১০ জুন সূর্যগ্রহণের এটিই সবচেয়ে বড় আকর্ষণ। এই দৃশ্য দেখার জন্য কানাডা থেকে গ্রিনল্যান্ডের মানুষরা অপেক্ষায় রয়েছেন।

২০২১ এর সূর্য ও চন্দ্রগ্রহণের তথ্য
প্রসঙ্গত, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ২ সপ্তাহের ফারাকের মধ্যে সংগঠিত হয়। ২০২১ সালে পরবর্তী সূর্যগ্রহণ রয়েছে ৪ ডিসেম্বর। তার আগে , ১৮-১৯ নভেম্বর ফের একবার চন্দ্রগ্রহণ হবে।

৯০ শতাংশ ঢাকবে ছায়ায়
১০ জুনের সূর্যগ্রহণরে সূর্যের ৯০ শতাংশ আজ ঢাকবে চাঁদের ছায়ায়। এই অভূতপূর্ব সুন্দর দৃশ্যের জেরেই তৈরি হবে রিং অফ ফায়ার।

কত গতিতে গ্রহণের ছায়া চলাচল করে?
মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সূর্যগ্রহণের সময়ে ছায়ার গতি প্রতি ঘণ্টায় ১,১০০ মাইল বেগে চলে বিষুবে। দুই মেরুতে তার গতি প্রতি ঘণ্টায় ৫০০০ মাইল।

সবচেয়ে ভালো রিং ইফ ফায়ার কোন দেশ দেখবে?
জানা গিয়েছে, এদিন সবচেয়ে ভালো রিং অফ ফায়ারের দৃশ্য দেখা যাবে গ্রিনল্যান্ড ও কানাডা থেকে। তবে নাসার লাইভ স্ট্রিমিং থেকেও এএই দৃশ্য দেখা যাবে।

১৪৮ বছর পর বিরল যোগ
১৪৮ বছর পর এদিন শনি জয়ন্তীর দিন পড়েছে সূর্যগ্রহণ। লক্ষ্মীবার ব-হস্পতিবারে এই সূর্যগ্রহণ জ্যোতিষ মতে বৃষ রাশিতে পড়ছে।












Click it and Unblock the Notifications