রামমন্দির নির্মাণের জন্য প্রথম ইট দান, রামেশ্বরম থেকে ইট নিয়ে অযোধ্যায় এল রামসেনা সদস্যরা
রামেশ্বরম থেকে আসা একদল ভক্ত রামমন্দিরের জন্য প্রথম ইট দান করল শনিবার। আজ উত্তরপ্রদেশে বিশ্বহিন্দু পরিষদের রামমন্দির নির্মাণ কর্মশালায় গিয়ে তারা রামেশ্বরম থেকে আনা ইটগুলি দান করে। নিজেদের রাম সেনা নামে আখ্যা দেওয়া ছয় ব্যক্তির সেই দল ১২টি পুজো দেওয়া শীলা এনেছেন রামেশ্বরম থেকে।

রাম সেনার জাতীয় স্তরের সচিব মদন গোপাল সংবাদ সংস্থা আইএনএসকে বলেন, "যখন মন্দির নির্মাণের কাজ শুরু হবে আমাদের রাম সেনার কর্মকর্তারা রামেশ্বরম থেকে অযোধ্যায় এসে করসেবা করবে।"
এর আগে ১৯৮৯ সালে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে দেশের প্রতিটি গ্রাম থেকে ইট সংগ্রহের কাজ শুরু করেছিল। বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সচিব পুরষোত্তম নারায়ণ সিং বলেন, "রায় ঘোষণার পর এটা স্পষ্ট হয়ে যায় যে রাম জন্মভূমিতেই রাম মন্দির তৈরি হবে। এরপর থেকেই লোকজন মন্দির নির্মাণের জন্য ইট আনতে শুরু করেছেন। এটা তাদের আস্থা যা আমাদের এই কর্মশালায় রাম মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যেই এখানে মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে আসবে আমরা তা গ্রহণ করব।"
বাবরি মসজিদের ধ্বংসের তিন বছর আগে ১৯৮৯ সালে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দলিত নেতা কামেশ্বর চৌপাল। শতাব্দী প্রাচীণ এই বিবাদ মামলায় শনিবার রায় দিয়ে আদালত জানিয়ে দেয় যে বিতর্কিত জমি পাবেন রামলালা। সেখানে তৈরি হবে রামমন্দির।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications