মাথায় টুপি, মুখে মাস্ক, হাতে ব্যাগ! বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের অভিযুক্তের প্রথম ভিডিও প্রকাশ
শুক্রবার কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। একটি ব্যাগে আগে থেকে বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল। তারপর সেটিতে বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার ব্যাগ নিয়ে যাওয়া সন্দেভাজন ব্যক্তির প্রথম ছবি প্রকাশিত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি ক্যাফেতে মাথায় টুপি, মুখে মাস্ক এবং হাতে একটি ব্যাগ নিয়ে ঢুকছেনষ তারপর তাকে বেরিয়ে যেতেও দেখা যাচ্ছে।
বেঙ্গালুরু শহরের অন্যতম বিখ্যাত ক্যাফে হল হোয়াইট ফিল্ড এলাকায় থাকা রামেশ্বরম ক্যাফে। পুলিশের তরফে দাবি করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাফেতে ব্যাগটি রাখে এবং বিস্ফোরণের আগেই সেখানে থেকে পালিয়ে যায়। সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কথা বলা এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বেঙ্গালুরু পুলিশ। ওই ব্যক্তি বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানা গিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত বিস্ফোরণে মূল অভিযুক্ত বলে ধরে নেওয়া সন্দেহভাজন ওই ব্যক্তির মাথায় টুপি, চোখে চশমা ও মুখে মাস্ক। ক্যাফের ভিতরে ইডলি নিতেও দেখা গিয়েছে। শুক্রবার বেলা একটার সামান্য কিছু আগে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে ক্যাফেতে থাকা দশজন আহত হন। বিস্ফোরণের পরে সেখানে যায় ফরেনসিক, বম্ব ডিসপোজাল স্কোয়াও ডগ স্কোয়াড।
পুলিশ বিস্ফোরণের প্রতিটি দিক খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত ৮৬ মিনিটে ভিডিও সামনে এসেছে। তারই মধ্যে রয়েছে সন্দেহভাজন ক্যাফেতে ঢুকে নিজের খাবারের অর্ডার দিচ্ছে, আসনে বসছে, তারপরেই সে চলে যাচ্ছে এবং তারপরেই বিস্ফোরণ। সবই হয়েছে ৮৬ মানিটের মধ্যে। ক্যাফে থেকে বেরিয়ে একশো মিটার পর্যন্ত তাকে দেখা গিয়েছে। তারপরেই সে অদৃশ্য হয়ে গিয়েছে।
বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ ধারায় এবং বিস্ফোরক পদার্থ আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। শহরের পুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এইচএএল থানায় ইউএপিএ ও বিস্ফোরক পদার্থ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, বিস্ফোরণের তদন্ত করছে একাধিক টদল গঠন করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের সময় বিএমটিসির একটি বাস পাশ দিয়ে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে সন্দেহভাজন বাসে এসেছিল। যত দ্রুত সম্ভব আসামীদের গ্রেফতারের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, বিস্ফোরণে একটি টাইমার ব্যবহার করা হয়েছিল। শনিবার দুপুরে সরকারের তরফে উচ্চপর্যায়ের বৈঠক করা হবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সেই বৈঠকে সভাপতিত্ব করবেন। সেখানে থাকবেন পুলিশের পদস্থ আধিকারিকরা। এদিন বেঙ্গালুরু বিস্ফোরণের তদন্ত গিয়েছে এনআইএ-র একটি দল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications