জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট শান্তিতেই

৮৭টি আসন রয়েছে জম্মু-কাশ্মীর বিধানসভায়। প্রথম দফায় ১৫টি আসনে ভোট নেওয়া হল। এই ১৫ আসনে লড়ছেন ১২৩ জন প্রার্থী। এর মধ্যে সাতজন মন্ত্রী রয়েছেন। ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকেই ভোটের লাইনে মানুষের ঢল লক্ষ্য করা গিয়েছে। বর্তমান শাসক দল ন্যাশনাল কনফারেন্স আশাবাদী যে, তারাই আবার ক্ষমতায় ফিরবে। অন্যদিকে, জম্মু-কাশ্মীরে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি।
জম্মু-কাশ্মীরের পাশাপাশি ঝাড়খণ্ডেও প্রথম দফায় ভোট নেওয়া হল। ঝাড়খণ্ড বিধানসভায় আসন হল ৮১টি। প্রথম পর্বে ১৩টি আসনে ভোট নেওয়া হয়। এই আসনগুলির সব ক'টি পড়ছে মাওবাদী-অধ্যুষিত ছয় জেলায়। এগুলি হল পালামৌ, গুমলা, লোহারডাগা, ছাতরা, গঢ়বা এবং লাতেহার। তাই ১৩টি বিধানসভা আসনের অন্তর্গত বুথগুলিতে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যায় ছিল আধা সামরিকবাহিনী। আকাশে চক্কর দিয়েছে বায়ুসেনার হেলিকপ্টার। ঝাড়খণ্ডেও নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারবে বলে আশায় রয়েছে বিজেপি।
প্রসঙ্গত, দুই রাজ্যেই এ বার পাঁচ দফায় ভোট নেওয়া হবে। গণনা ২৩ ডিসেম্বর।
Voters stand in queue outside polling station in Bandipore(J&K) to cast their vote #AssemblyPolls pic.twitter.com/TY5xNPhaVj
— ANI (@ANI_news) November 25, 2014 











Click it and Unblock the Notifications