গুজরাতে আজ প্রথম দফা, কাদের ওপর থাকছে ফোকাস

প্রথম দফার ভোট শুরু হল গুজরাতে। ভাগ্য নির্ধারণ ৯৭৭ প্রার্থীর। ভাগ্য নির্ধারণ মুখ্যমন্ত্রী বিজয় রূপানিরও। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও।

প্রথম দফার ভোট শুরু হল গুজরাতে। ভাগ্য নির্ধারণ ৯৭৭ প্রার্থীর। ভাগ্য নির্ধারণ মুখ্যমন্ত্রী বিজয় রূপানিরও। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও।

গুজরাতে আজ প্রথম দফা, কাদের ওপর থাকছে ফোকাস

গুজরাতের প্রথম দফার ভোটে শনিবার ভোট দিচ্ছেন প্রায় ২.১২ কোটি ভোটার। শনিবার ভোট হচ্ছে ১৯ জেলার ৮৯ টি আসনে। এরমধ্যে রয়েছে সৌরাষ্ট্রের ৪৮ টি আসন, কচ্ছের ৬টি আসন এবং দক্ষিণ গুজরাতের ৩৫ টি আসন। বুথের সংখ্যা ২৪,৬৮৯টি। প্রার্থী সংখ্যা ৯৭৭ জন। এর মধ্যে রয়েছে বর্তমান ৪৫ জন বিধায়ক।

শনিবারের লড়াইয়ে উল্লেখ যোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজকোট পশ্চিম থেকে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ভাবনগর পশ্চিম থেকে গুজরাত বিজেপি প্রধান জিতু ভাগানি, কচ্ছের মান্ডভি থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা শংকর সিন গোহিল, পোরবন্দর থেকে অর্জুন মোদভাদিয়া, আমরেলি থেকে পরেশ ধাননানি।

জিএসটি এবং নোটবন্দির প্রভাব এই ভোটে পড়ে কিনা এখন সেটাই দেখার।

১৮২ টি আাসনের মধ্যে ৯৩ টি আসনে নির্বাচন হবে ১৪ ডিসেম্বর। ভোটগণনা হবে ১৮ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+