হাথরাস ট্র্যাজেডির পরে প্রথম অন ক্যামেরা বিবৃতি! কী বললেন 'ভোলে বাবা'

সপ্তাহের শুরুতে উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় প্রথম বিবৃতি দিলেন, কনস্টেবল থেকে গডম্যান হওয়া ভোলে বাবা। ওই ঘটনায় তিনি গভীর ভাবে দুঃখিত বলে জানিয়েছেন।

তিনি বলেছেন ঈশ্বর আমাদের যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। তিনি বলেছেন দয়া করে সরকার ও প্রশাসনের প্রতি আস্থা রাখুন। ভোলে বাবা আরও বলেছেন, তিনি বিশ্বাস করেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কেউ রেহাই পারে না। তিনি আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে কমিটির সদস্যদের অনুরোধ করেছেন। শোকসন্তপ্ত পরিবার এবং আহতদের পাসে দাঁড়াতে এবং তাঁদের সারা জীবন সাহায্য করার প্রতিস্রুতি দিয়েছেন।

bhole baba

প্রসঙ্গত, আয়োজকরা ৮০ হাজার মানুষের জমায়েতের কথা বললেও, সেখানে ছিলেন প্রায় আড়াই লক্ষ মানুষ। সেই ভিড়ের মধ্যে ভোলে বাবার পায়ের ধূলো সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় ১২১ জন ভক্তের।

ভোলে বাবা অর্থাৎ নারায়ণ সাকার হরি পদদলিত হওয়ার সেই ঘটনার পর থেকে অধরা ছিলেন। শুক্রবার তাঁর আইনজীবী এপি সিং জানান, তদন্তে সহযোগিতা করবেন তাঁর মক্কেল। আইনজীবী আরও বলেছিলেন, তাদের কাছে জেলাভিত্তিক ক্ষতিগ্রস্তদের তালিকা রয়েছে। নারায়ণ সাকার হরির ট্রাস্ট যাঁরা পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও বিয়ের খরচ বহন করবে বলেও জানান তিনি।

এদিকে হাতরাস পুলিশ জানিয়েছে. সৎসঙ্গের মুখ্য সেবাদাস দেবপ্রকাশ মধুকরকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। মধুকরকে গ্রেফতারের পরে এই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। প্রসঙ্গত উত্তর প্রদেশ পুলিশ মধুকরের বিরুদ্ধে এফআইআর করেছিল এবং তাঁকে এই মামলার প্রধান অভিযুক্ত করে। তাঁর গ্রেফতারের জন্য একলক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল উত্তর প্রদেশে পুলিশ। বাকি ছয়জনের মধ্যে দুই মহিলা স্বেচ্ছাসেবকও রয়েছেন।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে বিশেষ তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্ট সম্পর্কে অবহিত করা হয়েছে। তিন সদস্যের এসআইটি এখনও পর্যন্ত ৯০ জনের বক্তব্য রেকর্ড করেছে। উত্তর প্রদেশ সরকার ঘটনার তদন্তে সিট গঠন করা ছাড়াও তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশনও গঠন করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+