উদ্বেগ বাড়িয়ে দিল্লিতেও ওমিক্রনে আক্রান্ত আরও এক, গোটা দেশে সংক্রমণের সংখ্যা বেড়ে পাঁচ
উদ্বেগ বাড়িয়ে দিল্লিতেও ওমিক্রনে আক্রান্ত আরও এক, গোটা দেশে সংক্রমণের সংখ্যা বেড়ে পাঁচ
ওমিক্রন আতঙ্কে গোটা বিশ্ব। ইতিমধ্যে ভারতেও করোনার নয়া স্ট্রেনে আক্রান্ত চার। ফলে ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। আর এই উদ্বেগের মধ্যেই দেশে নতুন করোনা আক্রান্ত ৮,৮৯৫ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৬,৩৩,২৫৫ জন। তবে গত ২৪ ঘন্টায় দেশে হঠাত করেই করোনায় মৃতের সংখ্যা বেড়েছে। যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর এই উদ্বেগ বাড়িয়ে দেশে আরও এক ওমিক্রন আক্রান্ত রোগীর খোঁজ। এবার দিল্লি।

আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে ফিরেছিলেন
দেশের প্রথম দুই ওমিক্রন আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায় শুক্রবার। কেরলে দুজনের শরীরে করোনার নয়া স্ট্রেন ধরা পড়ে। যদিও দুজনের মধ্যে একজন বিদেশি। তিনি ইতিমধ্যে দেশ ছেড়ে দিয়েছেন। শনিবার আরও দুজনের শরীরে ধরা পড়ে এই রোগ। আজ রবিবার দিল্লিতেও ঢুকে পড়ল নয়া এই ভাইরাস। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে ফিরেছিলেন। এই মুহূর্তে দিল্লির এলএনজিপি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। এই খবর সামনে আসতেই আতঙ্ক তৈরি হয়েছে।

১৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেনদর জৈন জানিয়েছেন, এই মুহূর্তে বিদেশ থেকে ফেরা ১৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের সবার রিপোর্টই পজিটিভ এসেছে। কিন্তু এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখনও পর্যন্ত ১২ জনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে একজনের রিপোর্ট ওমিক্রন এসেছে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আর এই তথ্য সামনে আসার পরেই আক্রান্ত ব্যক্তি কাদের সগে মিশেছে তাঁদের খোঁজ শুরু হয়েছে।

বিমান অবিলম্বে বন্ধ হওয়া উচিত
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিদেশ থেকে আসা বিমান অবিলম্বে বন্ধ হওয়া উচিত। না হলে সংক্রমন আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাঁর। যদিও ওমিক্রনের প্রথম আক্রান্তের খোঁজ আফ্রিকাতে পাওয়ার পরেই প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে অবিলম্বে বিদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের কথা জানিয়েছিলেন। এবার সেই একই বক্তব্য শোনা গেল দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেও।

সংক্রমণের আশঙ্কা বাড়ছে
গত ২৪ ঘন্টা আগেই মহারাষ্ট্র এবং গুজরাতে দুজন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া যায়। দুজনের বিদেশ ভ্রমনের ইতিহাস আছে। তবে মুম্বইয়ের কাছে ওমিক্রন আক্রান্ত ব্যক্তির কোনও ভ্যাকসিন নেওয়া নেই। আর তা না নিয়েই বিদেশ ভ্রমন করে বেরিয়েছেন। কীভাবে তা করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে গুজরাতের ব্যক্তিটির উপসর্গ খুবই কম। এমনটাই জানা যাচ্ছে। গবেষকরা যা বলছেন তাতে ওমিক্রন নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কোনও বিষয় নেই বলেই মনে করা হচ্ছে। গবেষকরা প্রাথমিক গবেষণার পর দাবি করেছেন সাধারণ সর্দি-কাশির মতই এই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। যদিও একাংশের মতে, এই ভ্যারিয়েন্ট মারাত্মক ভাবে ছড়াতে পারে।












Click it and Unblock the Notifications