করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বইয়ে প্রথম পুলিশকর্মীর মৃত্যু

মুম্বইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত এই প্রথম কোন‌ও পুলিশ কর্মীর মৃত্যু ঘটল। সাতান্ন বছর বয়সী এই কনস্টেবলের নাম চন্দ্রকান্ত পেনদুরকর। কিছুদিন আগে তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার কর্মস্থল ছিল ভাকুলা পুলিশ স্টেশন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বইয়ে প্রথম কোনও পুলিশকর্মী

চন্দ্রকান্ত মুম্বই পুলিশের প্রথম কর্মী যিনি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। তিনি যে এলাকার বাসিন্দা সেখানে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। এবং সেখান থেকেই তাঁর সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। পরিবারে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

এখনও পর্যন্ত মুম্বই পুলিশের মোট ৯৬ জন কর্মীর শরীরে ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে ১৮০ জন কনস্টেবল এবং ১৫ জন অফিসার পদমর্যাদার। এদের মধ্যে সাতজন সুস্থ হয়ে গিয়েছেন। বাকীদের চিকিৎসা চলছে।

মুম্বইয়ে সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে প্রায় সাত হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মুম্বইয়ে আক্রান্ত। এবং সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন মুম্বই শহরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+