Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রামমন্দির নির্মাণে তোড়জোর তুঙ্গে, ট্রাস্টের প্রথম বৈঠকের স্থান চূড়ান্ত!

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনের কথা দুই দিন আগেই সংসদে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ট্রাস্টের ১৫ সদস্যের সম্ভাব্য তালিকাও জানা যায়। আর শুক্রবার জানা গেল এই ট্রাস্টের প্রথম বৈঠক হতে চলেছে প্রয়াগরাজে। যদিও সেই বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি এই ট্রাস্টের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ ও অন্যান্য পদধারীরাও নির্বাচিত হবেন।

ট্রাস্ট গঠনের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট

ট্রাস্ট গঠনের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট

গত বছরের ৯ নভেম্বর বহু প্রতিক্ষিত অযোধ্যা জমি বিতর্কের রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের এই ঐতিহাসিক রায়ে সর্বসম্মতিক্রমে বিবাদের মূলে থাকা ২.৭৭ একর জমিটি হিন্দুদের দেওয়ার কথা বলা হয়। এবং তা তৈরির জন্য তিনমাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করতে হবে বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত জানায়, ১৯৯২ সালে মসজিদ ভাঙা বেআইনি ছিল। এবং মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দের জন্যে সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

রামমন্দির নির্মাণ ট্রাস্ট গঠনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী

রামমন্দির নির্মাণ ট্রাস্ট গঠনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী

বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লোকসভায় রামমন্দির নির্মাণ ট্রাস্ট গঠনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মোদী জানান, রাম মন্দির তৈরির জন্য ৬৭ একর জমি দেওয়া হয়েছে অযোধ্যায়। আর এই ঘোষণার পরেই সংসদ ভবনে শুরু হয় 'জয় শ্রীরাম' ধ্বনি। বহু প্রতিক্ষিত রামমন্দির নির্মাণের এই ঘোষণার পরই বিজেপি সাংসদরা কুর্নিশ জানাতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

মোদীকে ধন্যবাদ জানান অমিত শাহ

মোদীকে ধন্যবাদ জানান অমিত শাহ

প্রধানমন্ত্রীর ট্রাস্ট গঠনের ঘোষণার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ১৫ জন সদস্য থাকবেন। ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই ১৫ জন সদস্যের মধ্যে আবার একজন দলিত সদস্য থাকবেন। অমিত শাহ জানিয়েছেন মন্দির কমিটির হাতে শীঘ্রই সে জমি তুলে দেওয়া হবে। রাম মন্দির নির্মানের ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ।

ট্রাস্টের সম্ভাব্য সদস্যদের নাম সামনে আসে

ট্রাস্টের সম্ভাব্য সদস্যদের নাম সামনে আসে

রামমন্দির ট্রাস্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায় ১৫ সদস্যের প্রস্তাবিতদের নাম। সদস্যদের মধ্যে ৯ জন হবেন স্থায়ী এবং ৬ জনকে মনোনীত করা হবে। সূত্রের খবর অনুযায়ী, ট্রাস্টের চেয়ারম্যান হবেন কে পরাসরণ। আর আহ্বায়ক সদস্য হবেন অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝা। অন্য সাত স্থায়ী সদস্য হলেন, শঙ্করাচার্য বাসুদেবানন্দ মহারাজ, পরমানন্দজি মহারাজা হরিদ্বার, স্বামী গোবিন্দগিরিজি পুনে, বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র, ড. অনিল মিশ্র হোমিওপ্যাথিক অযোধ্যা, ড. কমলেশ্বর চাউপল পটনা এবং মহান্ত ধীনেন্দ্র দাস নির্মোহী আখড়া। মনোনীত সদস্যদের ঠিক করবে ট্রাস্টি বোর্ড। এদিকে বিশ্ব হিন্দু পরিষদ নেতা চম্পত রায়কেও এই ট্রাস্টে রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+