ভারত-পাক আলোচনা শুরুর তোড়জোড়! পুলওয়ামার পর প্রথম বৈঠক ওয়াঘা সীমান্তে
পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ মার্চ। ওইদিন করতারপুর করিডোর নিয়ে দুই প্রতিবেশী দেশ বৈঠক করবে ওয়াঘা-আটারি সীমান্তে।
পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ মার্চ। ওইদিন করতারপুর করিডোর নিয়ে দুই প্রতিবেশী দেশ বৈঠক করবে ওয়াঘা-আটারি সীমান্তে। দুই দলের অফিসিয়ালদের মধ্যে করিডোরের কীভাবে সম্মিলিতভাবে গড়ে তোলা যায় তা নিয়ে বৈঠক হবে।

ভারত প্রস্তাব দিয়েছে, ওই দিনই একইসঙ্গে করিডোরের শ্রেণিবদ্ধকরণ সম্পর্কিত প্রযুক্তিগত স্তরের আলোচনা করতে হবে। এই বৈঠক নিয়ে এখন চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। কেননা বৈঠকের নির্ধারিত দিনের ঠিক একমাস আগে পুলওয়ামায় ঘটে গিয়েছে আত্মঘাতী জঙ্গি হামলা। তারপর বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত। সেই আঙ্গিকে করতারপুর করিডোর নিয়ে দুই দেশের আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ।
MEA: First meeting b/w India & Pak to finalize modalities for Kartarpur Corridor would be held at Attari-Wagah (Indian side) on 14 March. India has also proposed that a technical level discussion on alignment of corridor be held on the same day on the sidelines of this meeting. pic.twitter.com/rxhNyuPZLE
— ANI (@ANI) March 6, 2019
উল্লেখ্য, এই করতারপুর করিডোরের শিলান্যাসে গিয়ে পাক সেনা প্রধান জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেছিলেন সিধু। সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। দেশের মাটিতে কংগ্রেস নেতা সিধুকে কাঠগড়ায় তোলা হয়। দলেও সমালোচনার মুখে পড়েন তিনি। তারপর পুলওয়ামা-কাণ্ডের ঝড় বয়ে যায় দেশে।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে। সেই হামলার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে স্পষ্ট হয়। এমনকী জয়েশের তরফে এই ঘটনার দায় স্বীকারও করা হয়। আর এই ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে বলে ভারতের একটা বড় অংশ তা মনে করছে। এরপরই ২৬/২-এ সার্জিক্যাল স্ট্রাইক করে জবাব দেয় বায়ুসেনা। তারপর এই প্রথম দুই দেশের আধিকারিকদের মধ্যে কোনও বৈঠক সংঘটিত হতে চলেছে।












Click it and Unblock the Notifications