Vande Bharat Sleeper Train: বন্দে ভারত স্লিপারের First Look প্রকাশ্যে! চলবে বাংলা থেকেও

Vande Bharat Sleeper Train: বন্দে ভারতের পর আরও বড় উপহার দেশের মানুষের জন্যে অপেক্ষা করছে! খুব শীঘ্রই রেলের ট্র্যাকে ছুটবে একেবারে নতুন Vande Bharat Sleeper। ইতিমধ্যে ট্রেনটির ডিজাইন চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই মতো শুরু হবে কাজ।

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রেন (Vande Bharat Sleeper Train) দেশের ট্র্যাকে ছুটবে। এমনই খবর, তবে ডিসেম্বরের ট্রায়াল রান ট্রেনটির শুরু হয়ে যাবে বলেও জানা গিয়েছে।

Vande Bharat Sleeper Train

  • Vande Bharat Sleeper Train: ডিসেম্বরেই ট্রায়াল রান

কেন্দ্রীয় রেলমন্ত্রী Ashwini Vaishnaw জানিয়েছেন, বন্দে ভারত স্লিপারের ডিজাইন এবং প্রোটোটাইপ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এই বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসেই ট্রেনটির স্লিপার কোচ তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, ডিসেম্বর মাসেই Vande Bharat Sleeper ট্রেনটির ট্রায়াল রানও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তবে ট্র্যাকে ছুটতে আরও কয়েকটি মাস সময় লাগবে বলে জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে।

  • Vande Bharat Sleeper Train: কতগুলি কোচ হবে?

রেলমন্ত্রী Ashwini Vaishnaw জানিয়েছেন, Vande Bharat Sleeper ট্রেনটিতে ২০ থেকে ২২ টি কোচ হবে। তবে এই ট্রেনের রঙ কি হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সম্পূর্ণ ভাবে ট্রেনটিতে সমস্ত রকমের সুবিধা থাকবে। একই সঙ্গে যাত্রী সাছন্য এবং নিরাপত্তার বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তাঁর কথায়, বন্দে ভারত স্লিপার নিয়ে মিশন মোডে কাজ করছে রেল।

  • Vande Bharat Sleeper Train: কারা তৈরি করবে ট্রেন?

দেশের প্রথম তৈরি হচ্ছে Vande Bharat Sleeper। এই ট্রেনের নির্মান চেন্নাইয়ের Integral Coach Factory (Chennai) তৈরি করবে। ICF এ বর্তমানে সেমি হাইস্পিড বন্দে ভারত তৈরি হচ্ছে। ইতিমধ্যে এই ট্রেন তৈরি করতে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে রেলমন্ত্রক। রাশিয়ান কোম্পানির সঙ্গে সহযোগিতায় ১২০টি বন্দে ভারত ট্রেন প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

  • Vande Bharat Sleeper Train: কি কি সুবিধা?

রেলওয়ে বন্দে ভারত এক্সপ্রেসের মতো Vande Bharat Sleeper -এও এক্সিকিউটিভ কোচে একাধিক আধুনিক সুবিধা থাকবে। বাংলা সহ একাধিক রাজ্যে এই ট্রেন চলবে বলে খবর। তবে কোন রুটে প্রথম চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী Ashwini Vaishnaw।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+