গণেশ চতুর্থী ঘিরে উৎসবমুখর মুম্বই, বিখ্যাত 'লালবাগচারাজা'-র ভিডিও দেখে নিন
'বাপ্পা মোরিয়া' ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে মুম্বইয়ের আকাশ বাতাস। মহারাষ্ট্র, থেকে হায়দরাবাদ, চেন্নাই মেতে রয়েছে গণপতি আরাধনায়।
'বাপ্পা মোরিয়া' ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে মুম্বইয়ের আকাশ বাতাস। মহারাষ্ট্র, থেকে হায়দরাবাদ, চেন্নাই মেতে রয়েছে গণপতি আরাধনায়। বিভিন্ন মণ্ডপে এসে গিয়েছে বিনায়ক মূর্তি। আর বিঘ্নহর্তা গণেশের বন্দনায় ঢাক ঢোল সহকারে চলছে পূজা প্রস্তুতি।

প্রতিবারের মত এবারেও মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মূর্তি দেখতে ভিড় করতে শুরু করেছেন ভক্তের দল। গতকালই মণ্ডপে চলে আসে গণেশের ঐতিহ্যপূর্ণ বিশালাকার মূর্তি। ১৯৩৪ সাল থেকে চালু হয়েছে এই গণপতি পূজা। মুম্বই শহরের অন্যতম পুরনো পূজা লালবাগচারাজা। মনে করা হয় এই গণপতির কাছে যা প্রার্থনা করা হয় , জীবনে সেই সৌভাগ্যই আশীর্বাদ করেন তিনি। এবছর এখানের পূজা ৮৫ তম বর্ষে পড়ল।
लालबागचा राजा सार्वजनिक गणेशोत्सव मंडळाने लालबागच्या राजाचं पहिलं फोटोसेशन (मीडिया साठी) आज मंगळवार दिनांक ११ सप्टेंबर २०१८ रोजी रात्रौ ८.०० वाजता आयोजित केले आहे. #LalbaugchaRaja @TwitterIndia https://t.co/JhSwYxgUEL
— Lalbaugcha Raja (@LalbaugchaRaja) September 11, 2018
প্রতিবারই এই মূর্তি দর্শনে ভিড় করেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা।মুকেশ আম্বানি থেকে অমিতাভ বচ্চনের মতো তারকারা বহুবার এখানে পূজা অর্পণ করেছে। এবারও তার অন্যথা হবে না বলে আশা আয়োজকদের।












Click it and Unblock the Notifications