'আগে আমি একজন ভারতীয়', তামিল যোগ নিয়ে প্রশ্ন উঠতেই জবাব কে সিবনের

'আমি আগে ভারতীয়', তামিল যোগ নিয়ে প্রশ্ন উঠতেই জবাব কে সিবনের

গোটা দেশ এই মুহূর্তে ইসরো-র সঙ্গে আশায় বুক বাঁধছে। কোনওভাবে 'ল্যান্ডার বিক্রম'এর সঙ্গে ইসরো যোগাযোগ স্থাপন করতেই পারলেই অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এদেশ। প্রসঙ্গত, যেদিন বিক্রমের চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল সেদিন গোটা রাত গোটা দেশ জেগে ছিল শুধুমাত্র এই মহাকাশ অভিযানের সাফল্যকে প্রত্যক্ষ করবার জন্য। আর দেশ জুড়ে বিজ্ঞানের প্রতি এই আগ্রহ তৈরির অন্যতম নেপথ্য নায়ক কে সিবন।.. ইসরো-র প্রধান কে সিবন।

আমি আগে ভারতীয়, তামিল যোগ নিয়ে প্রশ্ন উঠতেই জবাব কে সিবনের

একটি ভিডিও ক্লিপিং কয়েকদিন ধরেই ভাইরল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে , একটি দক্ষিণী টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কে সিবনকে, 'তামিল হিসাবে তিনি কতটা গর্বিত ' প্রশ্ন করা হয়। যার জবাবে সিবন প্রথমেই বলে দেন, ' প্রথমত, আমি আগে একজন ভারতীয়। আমি ইসরো-তে যোগ দিয়েছি একজন ভারতীয় হিসাবে। ইসরো এমনই একটা জায়গা যেখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ যোগ দেন ও অবদান রাখেন।'

সিবনের এই জবাবি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে চলেছে দেশের দক্ষিণ প্রান্তে। এমন এক জবাবে গোটা দেশের কাছে আরও একবার এক নতুন উদাহরণ তুলে ধরলেন কে সিবন। ইসরো প্রধানের যে জবাবে রীতিমতো উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+