মন্ত্রিসভার প্রথম ডিজিটাল বৈঠক! জাপান থেকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নিলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
ডিজিটাল গভর্ন্যান্সকে গুরুত্ব দিচ্ছে ওড়িশা সরকার। তার প্রমাণ হিসেবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মন্ত্রিসভার ডিজিটাল বৈঠকের সভাপতিত্ব করলেন কিয়োটো থেকে। মুখ্যমন্ত্রী এই সময় রয়েছে জাপান সফরে। রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
জাপান সফরে থাকা ওড়িশার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী ওড়িশা থেকে প্রায় ছয়হাজার কিমি দূরে জাপানের কিয়োটো শহর থেকে মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন তিনি। ভুবনেশ্বর থেকে মন্ত্রিসভার সহকর্মীরা সবাই যোগ দিয়েছিলেন এই বৈঠকে।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন এটি এই ধরনের প্রথম ডিজিটাল বৈঠক। মুখ্যমন্ত্রী ওড়িশা স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে বিদেশ থেকেই ফাইল এবং স্বাক্ষরিত নথি-সহ সভা পরিচালনা করেন। মন্ত্রিসভার সহকর্মীরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটালি সম্মতি জানানোর আগে সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেছেন, শাসন ব্যবস্থার কার্যকারিতা এবং জনসেবা প্রদানের উন্নতি করতে 5T চার্টারের অংশ হিসেবে সর্বশেষ প্রযুক্তির ব্যবহারে এগিয়েছেন। তিনি বলেছেন, এক্ষেত্রে প্রযুক্তি সুশাসন এবং জনসাধারণের পণ্য পরিষেবায় সক্রিয় হাতিয়ার হিসেবে কাজ করেছে।

মুখ্যমন্ত্রী বলেছেন, প্রযুক্তি এখানে যাওয়ার পথেই সরকারি কাজে সাহায্য করছে। প্রযুক্তি একটি সহযোগিতামূলক পরিবেশে সরকারের কাজে শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা দূর করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভার এই ডিজিটাল বৈঠক প্রযুক্তির সীমানা ছাড়িয়ে শাসনের গতিকে ত্বরান্বিত করেছে।

ওড়িশা স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওসওয়ান হল ওড়িশার তথ্যপ্রযুক্তির মেরুদণ্ড। যেখানে তথ্য আদানপ্রদান ছাড়াও ভিডিও এবং ভয়েস ট্রাফিক, বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ এবং তথ্য ভাগ করে নেওয়ার সুবিধা দেয়। এর মাধ্যমে সরকারি আধিকারিকরা কাজের সময় প্রতিক্রিয়াও ভাগ করে নেন। পাশাপাশি রিয়েল টাইম পরিবর্তনগুলি ট্র্যাক করতে সক্ষম হন। এর ফলে কোনও প্রকল্পে একসঙ্গে কাজ করতে এবং উদ্যোগকেও সহজ করে তোলে।












Click it and Unblock the Notifications