(ছবি) অফিসে প্রথম দিন: দায়িত্ব বুঝে নিলেন বেঙ্কাইয়া, সুষমা

নয়াদিল্লি, ২৮ মে: অধিকাংশ মন্ত্রীই গতকাল প্রথম অফিসে গিয়ে দায়িত্ব বুঝে নিয়েছিলেন। বাকি ছিলেন বেঙ্কাইয়া নাইডু, সুষমা স্বরাজ প্রমুখ। বুধবার তাঁরাও নিজেদের কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুঝে নিলেন।

এদিন বেঙ্কাইয়া নাইডু নিজের অফিসে আসেন পরিবারকে নিয়ে। স্ত্রী উষাম্মা তাঁকে মিষ্টিমুখ করান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। এদিন প্রথম অফিসে এসে দায়িত্ব বুঝে নেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিদেশ সচিব সুজাতা সিং।

বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েলও এদিন প্রথম অফিসে আসেন। মন্ত্রকের কর্মীরা তাঁকে সাদর অভ্যর্থনা জানান।

সহধর্মিণীর হাতে মিষ্টিমুখ

সহধর্মিণীর হাতে মিষ্টিমুখ

অফিসে প্রথম দিন পরিবারের সবাইকে নিয়ে এলেন নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। স্ত্রী উষাম্মা মিষ্টি খাইয়ে দিলেন স্বামীকে। আনন্দে মাতলেন সবাই।

এ বার কাজ শুরুর পালা

এ বার কাজ শুরুর পালা

শুভেচ্ছা বিনিময়ের পর বুঝে নিলেন কাজ। প্রথম দিনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মন্ত্রকের অফিসারদের। বললেন, সব কাজের গতিপ্রকৃতি নিয়ে নজর রাখবেন।

সুষমাকে স্বাগত সুজাতার

সুষমাকে স্বাগত সুজাতার

প্রথম দিনই অফিসে ঢুকে উষ্ণ অভ্যর্থনা পেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিদেশ সচিব সুজাতা সিংহ।

কাজ শুরুর ঠিক আগে

কাজ শুরুর ঠিক আগে

এ বার কাজে ডুবে যেতে হবে। তার আগে সাংবাদিকদের আবদার মেনে ছবি তুললেন সুষমা স্বরাজ।

হাসিমুখে নিলেন দায়িত্ব বুঝে

হাসিমুখে নিলেন দায়িত্ব বুঝে

বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল প্রথম দিন এসে দায়িত্ব বুঝে নিলেন। বললেন, অগ্রাধিকার হবে দেশে বিদ্যুতের সঙ্কট দূর করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+