(ছবি) কেমন কাটল প্রথম দিন: কিছু স্মরণীয় মুহূর্তের চিত্রমালা
নয়াদিল্লি, ২৭ মে: মঙ্গলবার নরেন্দ্র মোদী-সহ বাকি মন্ত্রীরা প্রথম অফিসে ঢুকলেন। সব অফিসেই এক ছবি। মন্ত্রকের কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন তাঁদের। ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে গেল সাংবাদিকদের। অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে রামবিলাস পাসোয়ান, প্রকাশ জাভড়েকর সব্বাই ছিলেন খোশ মেজাজে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, আগামী দিনে কী কাজ করতে চান, কীভাবে করতে চান ইত্যাদি।
তবে শুধু হালকা মেজাজ নয়, এদিন মন্ত্রীসভার প্রথম বৈঠক হয়। সেখানে কালো টাকা ফিরিয়ে আনতে সিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।|

পিএমও-তে নরেন্দ্র মোদী
পিএমও (প্রাইম মিনিস্টার্স অফিস)-তে নিজের ঘরে মহাত্মা গান্ধীর ছবি সাজিয়ে রাখছেন নরেন্দ্র মোদী।

দায়িত্ব নিলেন অরুণ জেটলি
অর্থমন্ত্রকের পাশাপাশি পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকও। প্রথম দিন দায়িত্ব বুঝে নিতে এলেন অরুণ জেটলি। তাঁকে শুভেচ্ছা জানালেন সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং।

হাসিখুশি প্রকাশ জাভড়েকর
এক সঙ্গে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) পদ পেয়েছেন। কীভাবে কাজ করবেন, সাংবাদিকদের সেই রূপরেখা দিলেন প্রকাশ জাভড়েকর।

স্বাগত রামবিলাস পাসোয়ান
খাদ্য ও সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ান প্রথম দিন খোশ মেজাজে কাটালেন নিজের অফিসে।

রবিশঙ্করের জনসংযোগ
অফিসে আসতেই আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে ছেঁকে ধরল সাংবাদিকরা। প্রথম দিন বলে কথা। তাই হাসিমুখে গল্প করলেন। বললেন, আইন ব্যবস্থাকে গতিশীল করতে হবে।

ভালো আছেন, ডাক্তারবাবু
প্রথম দিন অফিসে ঢুকতেই ফুলে ফুলে কার্যত ঢাকা পড়ে গেলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন। শুভেচ্ছা বিনিময় হল। সারা দিন ছিলেন ফুরফুরে মেজাজে।












Click it and Unblock the Notifications