জিএসটি জালিয়াতিতে বেঙ্গালুরুতে এই প্রথম গ্রেফতার ২জন

কর্ণাটকের কর দফতর জিএসটি জালিয়াতির অভিযোগে এই প্রথম দুজনকে গ্রেফতার করল।

কর্ণাটকের কর দফতর জিএসটি জালিয়াতির অভিযোগে এই প্রথম দুজনকে গ্রেফতার করল। বেঙ্গালুরুর দুই ব্যবসায়ী গুরুতর জালিয়াতি করেছেন বলে অভিযোগ। নকল বিল বানিয়ে এই দুই ব্যবসায়ী ৮.২ কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

জিএসটি জালিয়াতিতে সারা দেশে এই প্রথম গ্রেফতার ২জন

দুই অভিযুক্ত জিএসটি না দিয়ে ও কাউকে কোনও পণ্য বা পরিষেবা না দিয়েই ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা ভোগ করেছেন। দুই অভিযুক্ত হলেন হামিদ রিজওয়ান ইসমাইল ও জীতেন্দ্র কান্তিলাল গান্ধী। ইসমাইলের মাতিকেরেতে কোম্পানি রয়েছে। আর গান্ধীর কলসিপল্যমে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি রয়েছে।

দুজনকেই বেঙ্গালুরুর আদালত বিচারবিভাগীয় হেফাজত দিয়েছে। সারা দেশে এটাই জিএসটি সম্পর্কিত প্রথম অপরাধের মামলা বলে জানা গিয়েছে।

ডিপার্টমেন্ট অব ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যারে প্রথম এই জালিয়াতি ধরা পড়ে। এদিকে কর জালিয়াতির কারণে একটি সংস্থাকে ৫৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বেঙ্গালুরুর অফিসেও হানা দিয়েছেন জিএসটি আধিকারিকেরা। তারপরই কাগজপত্র খতিয়ে দেখে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+