মধ্যপ্রদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০০

মধ্যপ্রদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০০

করোনা ভাইরাসে মধ্য প্রদেশে প্রথম মৃত্যু। কোভিড -১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধার। ইন্দোরের সরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বুধবার সেখানেই মারা যান তিনি। যদিও তিনি উজ্জয়নের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে সব সরকারি পরীক্ষাগারে বিনামূল্যে করোনা ভাইরাস পরীক্ষা করানোর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

মধ্যপ্রদেশে প্রথম মৃত্যু

মধ্যপ্রদেশে প্রথম মৃত্যু

করোনা ভাইরাসে মৃত্যু হল মধ্য প্রদেশের ৫৬ বছরের এক বৃদ্ধার। উজ্জয়নের বাসিন্দা সেই বৃদ্ধা কয়েকদিন আগেউ ইন্দোরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা ভাইরাসে সংক্রমণের উপসর্গ ছিল তাঁর। পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায় তাঁর রক্তে। তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। বুধবার ইন্দোরের সরকারি হাসপাতালেই মারা যান বৃদ্ধা।

বিনামূল্যে করোনা পরীক্ষা

বিনামূল্যে করোনা পরীক্ষা

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে গোটা দেশে। পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সরকারি পরীক্ষাগারে বিনামূল্যে করোনা পরীক্ষা করানোর নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০০ হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১।

গোটা দেশে লকডাউন

গোটা দেশে লকডাউন

পরিস্থিতি মোকাবিলায় গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ দিন গোটাদেশ লকডাউন থাকবে বলে জানিয়েছেন। অন্যদিকে ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে রেল পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রেলওয়ে। অত্যাবশ্যকীয় সামগ্রি ছাড়া সংগ্রহ ছাড়া বাড়ির বাইরে দেশবাসীকে বেরতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+